![]()
ঠাকুরগাঁও: বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলায় বিভিন্ন গ্রামে বৃষ্টির সাথে বজ্রপাতে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। বজ্রপাতে গুরুতর আহত রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তার খয়রাত আলীর পুত্র আবু সাঈদ (৫০) কে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এছাড়া পীরগঞ্জ উপজেলার ভেলাতৈড় গ্রামের হক মোহাম্মদের ছেলে পয়গাম (৫৫) ও ভাকুড়া গ্রামের জহিরুলের মেয়ে মেহেরুন (২৮) এবং রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তার শের আলীর ছেলে মোস্তফা (৫৮) ও গাংগুয়া গ্রামের এনামুলের স্ত্রী কোরফুন (৪৫) বজ্রপাতে আহত হয়েছে। আহতরা সকলেই পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:৫১:৫৮ ১৫৪ বার পঠিত | ● নিহত ● পীরগঞ্জ ● বজ্রপাত