ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু


জেলা প্রতিনিধি ( নেত্রকোনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫


পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ও সন্ধ্যায় রংছাতি ও খারনৈ ইউনিয়নের দুটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো—জাবের ইবনে ওমর (১০ মাস) ও আজমাইন (আড়াই বছর)।

বুধবার (২৩ জুলাই) দুপুরের দিকে রংছাতি ইউনিয়নের বাঘবেড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাবের ইবনে ওমর ওই গ্রামের ওমর ফারুক ও শরিফা আক্তার দম্পতির একমাত্র পুত্র।

জানা যায়, ঘটনার সময় মা শরিফা আক্তার গৃহস্থালি কাজে ব্যস্ত ছিলেন। কাজের ফাঁকে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজ শুরু করেন। বহু খোঁজাখুঁজির পর দুপুর আনুমানিক ১টার দিকে বাড়ির পূর্ব পাশে প্রায় ২০ গজ দূরে দাদা আব্দুল মালেকের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। তিনি চিৎকার করলে মা ও প্রতিবেশীরা দ্রুত শিশুটিকে উদ্ধার করেন। কিন্তু ততক্ষণে তার মৃত্যু ঘটে। এই মর্মান্তিক ঘটনায় পরিবারসহ এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

অপরদিকে, উপজেলার সন্ধ্যার পর খারনৈ ইউনিয়নের গজারমারি গ্রামে পুকুরে পড়ে মারা যায় আজ মাইন (আড়াই বছর)। সে রিপন মিয়া ও শিমু আক্তার দম্পতির কনিষ্ঠ সন্তান।

বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে কোনো এক সময় মাইন পড়ে যায়। সন্ধ্যার দিকে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

একই দিনে দুই শিশুর প্রাণহানি এলাকাবাসীকে শোকাহত করেছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পুকুর-খালসহ অন্যান্য বিপজ্জনক স্থানে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছেন সচেতন মহল।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০০:১৩   ১৪৮ বার পঠিত  | ●   ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● ময়মনসিংহে বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল অটোরিকশার ৭ যাত্রীর
● ফুলপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি দেশে ফিরে গ্রেপ্তার
● ফুলপুরে মদবিরোধী অভিযানে পারুল বেগম গ্রেপ্তার, উদ্ধার বিভিন্ন ব্র্যান্ডের মদ
● ইমামকে মারধরের মামলায় ফুলপুরের কাউসার শেরপুরে গ্রেফতার
● তারাকান্দায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কর্মসূচি ও সচেতনতা প্রচার



আর্কাইভ