ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহারে চুক্তিপত্র করেও জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

দোহারে চুক্তিপত্র করেও জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫


দোহারে চুক্তিপত্র করেও জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

ঢাকা: দোহার উপজেলায় চুক্তিপত্র করেও জমি বুঝিয়ে না দেওয়ার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (২৩ জুলাই) দুপুরে দোহার প্রেসক্লাবের সভাকক্ষে এ সংবাদ সম্মেলন করেন উপজেলার বিলাসপুর ইউনিয়নের ছোট রামনাথপুর এলাকার আজিজুলের ছেলে পান্নু বেপারীর মা পিয়ারা বেগম(৬০)।

সংবাদ সম্মেলনে পিয়ারা বেগম দাবি করেন, আদিল ও শারমিন সাংবাদিকদের কাছে সংবাদ সম্মেলন করে, যে তথ্য দিয়েছেন তা মিথ্যা। তিনি বলেন, আমার ছেলের কাছ থেকে আদিল জমি বিক্রির চুক্তিপত্রের মাধ্যমে টাকা নিয়েছে, কিন্তু জায়গা বুঝিয়ে না দিয়ে বরং দাবী করছে জমিটি সরকারি সম্পত্তি। আমাদের কাছে তার প্রমাণ আছে।

জমি বিক্রির বিষয়ে ইউনিয়ন বিএনপি নেতা শাহজাহান মাঝি(বলেন, আমি এই ব্যাপারে কিছুই জানিনা। তবুও আমাকে জড়িয়ে মিথ্যা অপবাদ দিচ্ছেন আদিল গংরা। তারা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলছেন, আমি নাকি তাদের জায়গা দখলের চেষ্টা করছি। এ সব তথ্য মিথ্যা। আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিতি হয়ে অভিযোগ করেন, পান্নু বেপারীর স্ত্রী মাকসু আক্তার, বোন হেলেনা আক্তার, ফাতেমা আক্তারসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:০৩:৪৬   ২৫৪ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ