ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় ১১ জেলেকে অপহরণ, ২লক্ষ টাকা মুক্তিপণ দাবী

হাতিয়ায় ১১ জেলেকে অপহরণ, ২লক্ষ টাকা মুক্তিপণ দাবী


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫


হাতিয়ায় ১১ জেলেকে অপহরণ, ২লক্ষ টাকা মুক্তিপণ দাবী

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ট্রলারসহ ১১ জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে। দ্বীপের বিছিন্ন ঠেঙ্গাচরে বঙ্গোপসাগরের মেঘনার মোহনায় এ অপহরণের ঘটনা ঘটে। বুধবার সন্ধ্যায় বিষয়টি জেলেদের স্বজনেরা জানতে পারেন। অপহরূত ১১ জেলের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার পাটোওয়ারী ইউনিয়নের চর পলকন গ্রামের বাসিন্দা ।

ট্রলারের মালিক নূর সোলেমানের ভাই নূর আলম মাঝি জানান মঙ্গলবার দিবাগত রাতে ঠেঙ্গাচর এলাকায় সাগরে মাছ ধরা অবস্থায় তার ভাই সোলেমান নুর সহ ১১ জেলেকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। এখন পর্যন্ত আমরা তাদের কোন সন্ধান পায়নি। তাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইলে কল হয়। কিন্তু কেউ মোবাইল ফোন রিসিভ করে না।  এদিকে অপর একটি নাম্বার থেকে কল করে নাম পরিচয় না দিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণ কারীরা। অপহরূত ট্রলারের দাদন দেওয়া হাতিয়া বৌ বাজার ঘাটের আড়তদার ও চরইশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালীম আজাদ বলেন এ ট্রলারের মাঝি মাল্লার সাথে দীর্ঘ বছর ধরে দাদন দিয়ে আমি ব্যাবসা করে আসছি। তাদের অপহরণের খবর পেয়ে হাতিয়া নৌ পুলিশকে আমি অবহিত করে তাদের কে নিয়ে কয়েকটা জায়গায় অভিযান পরিচালনা করে উদ্ধারে ব্যর্থ হয়।

এ বিষয়ে হাতিয়ার নলচিরা নৌ পুলিশের ইনচার্জ আশীষ চন্দ্র সাহা জানান, বুধবার সন্ধ্যায় বিষয়টি জানতে পেরেছি। এরপর স্থানীয় লোকজন নিয়ে অপহরূত স্থানে এবং আশেপাশে কয়েকটি চরে অভিযান পরিচালনা করে কিছু পাওয়া যায়নি। অপহৃত জেলেদের উদ্ধারে তাঁদের অভিযান অব্যাহত রয়েছে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৪৫:১১   ১২১ বার পঠিত  |