ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় ‌ প্রাণ গেল ৩ জনের আহত ‌ কমপক্ষে ১০ জন ‌

ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় ‌ প্রাণ গেল ৩ জনের আহত ‌ কমপক্ষে ১০ জন ‌


জেলা প্রতিনিধি (ফরিদপুর)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫


 ফরিদপুরের সড়ক দুর্ঘটনায় ‌ প্রাণ গেল ৩ জনের আহত ‌ কমপক্ষে ১০ জন ‌

ফরিদপুর: সড়ক দুর্ঘটনায় ‌ প্রাণ গেল ৩ জনের আহত ‌ কমপক্ষে ১০ জন ‌। বৃহস্পতিবার ‌ সকাল দশটার দিকে ‌ফরিদপুর-মাগুরা মহাসড়কের কানাইপুরের করিমপুর এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিপরীত দিক থেকে আসা রয়েল পরিবহন এবং একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে‌‌ এ দুর্ঘটনা ঘটে। ‌ এতে ‌ প্রচণ্ড ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান দুইজন, পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের তাৎক্ষণিকভাবে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে কানাইপুর হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করতে কাজ করে। দুর্ঘটনার ব্যাপারে কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সালাউদ্দিন বলেন, “দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এদিকে এখনো ‌ ঘটনাস্থল কে কেন্দ্র করে ‌ উৎসুক ‌ জনতার ভিড় রয়েছে ‌। তারা বলেন ‌ গুরুত্বপূর্ণ রাস্তায় ‌ এখানে কোন ‌‌ স্পিড বেকার ‌ না থাকার কারণে ‌ এ ধরনের দুর্ঘটনা ঘটছে ‌। তারা অবিলম্বে ‌ এখানে একটি স্পিড বেকার দেবার দাবি করেন ‌।

বাংলাদেশ সময়: ১৯:৪৭:২৩   ২৩৪ বার পঠিত  | ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ