ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » কালিহাতীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া

কালিহাতীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫


 কালিহাতীতে শিক্ষাপ্রতিষ্ঠানে বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য বিশেষ দোয়া

টাঙ্গাইল: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্নার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় টাঙ্গাইলের কালিহাতীতে দুর্গাপুর দাখিল মাদ্রাসায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) উপজেলার দুর্গাপুর দাখিল মাদ্রাসায় দোয়া মাহফিলের পরিচালনা করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ফজলুল হক। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত ছিলেন হাতিয়ার যমুনা কলেজ গভর্নিং বডি সভাপতি মো. রুহুল আমিন, অধ্যাপক আকলিমা খাতুন, ইসমাইল হোসেন, আখতার হোসেন খান, নিলুফার ইয়াসমিন প্রমুখ।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:০৩:১৫   ১৪৫ বার পঠিত  |