ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করতে পিআর নির্বাচনী ব্যবস্থার বিকল্প নেই, চরমোনাই পীর

দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করতে পিআর নির্বাচনী ব্যবস্থার বিকল্প নেই, চরমোনাই পীর


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫


দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত করতে পিআর নির্বাচনী ব্যবস্থার বিকল্প নেই, চরমোনাই পীর

পিরোজপুর: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘বাংলাদেশের মানুষ মুক্তি চায় ৫৩ বছরের মধ্যে যারা ক্ষমতায় এসেছে, তারা শুধু জনগণকে ধোঁকাই দিয়েছে। চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতি, গুম-খুন, স্বৈরাচার, ফ্যাসিস্ট মুক্ত হতে চায় বাংলাদেশ। আগে গণহত্যার বিচার, তারপর হবে সংস্কার, পরে দেখা যাবে নির্বাচন এবং সেই নির্বাচন হতে হবে অবশ্যই পিআর পদ্ধতিতে, কারণ আর কোনো স্বৈরাচার, ফ্যাসিস্ট বাংলাদেশে উৎপত্তি হতে দেয়া হবে না।’

‎বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে দলটির পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘যেখানে মানবাধিকার লঙ্ঘনের প্রকৃত উদ্বেগ রয়েছে, সেখানে জাতিসঙ্ঘকে খুঁজে পাওয়া যায় না। অথচ বাংলাদেশে, যেখানে মানবাধিকার রক্ষার জন্য বিদেশি কার্যালয়ের কোনো প্রয়োজন নেই, সেখানে তারা অফিস খুলতে চায়। এটা আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ।’

তিনি আরো বলেন, ‘আমরা বাংলাদেশে জাতিসঙ্ঘের কোনো মানবাধিকার কার্যালয় চাই না। আমাদের রাষ্ট্রের নিজস্ব সংবিধান, আইন-আদালত, মানবাধিকার কমিশন ও সচেতন জনগণ রয়েছে। দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশী হস্তক্ষেপ বরদাশত করা হবে না। এ ধরনের কার্যালয় স্থাপন করলে তা দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতায় বিঘ্ন ঘটাতে পারে।’

ইসলামী আন্দোলন পিরোজপুর ‎জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদারের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুহাম্মাদ মনিরুল হাসানের সঞ্চালনায় সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্যে রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম,

পিরোজপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাফিজুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ ও আইম্মা পরিষদ পিরোজপুর জেলা শাখার সভাপতি, মাওলানা রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার সভাপতি, মুহাম্মাদ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, মুহাম্মাদ আরিফুল ইসলাম আদিফ, সরকারি সোহরাওয়ার্দী কলেজ পিরোজপুর শাখার সভাপতি মুহাম্মাদ মুহিববুল্লাহ হাওলাদার সহ জেলা ও উপজেলার নেত্রীবৃন্দ।

আফ/আর

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১৩:০০   ৩০১ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ