ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের যুযোগ প্রদানের দাবি

রাজারহাটে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের যুযোগ প্রদানের দাবি


রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫


রাজারহাটে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের যুযোগ প্রদানের দাবি

কুড়িগ্রাম:পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণের সুযোগ প্রদান ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রকাশিত পরিপত্র বাতিলের দাবিতে মানব বন্ধন ও স্মারকলিপি প্রেরণ করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজারহাট উপজেলা শাখার ব্যানারে মানব বন্ধন করেন শিক্ষক-শিক্ষিকাগণ।
এসময় প্রতিবাদ সভায় বক্তব্য দেন,বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহকারি শিক্ষা সচিব রেজাউল করিম,জেলা শাখার সদস্য সচিব আব্দুস ছালাম,উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন,সদস্য সচিব মমিনুল ইসলাম,রাজারহাট কিন্ডার গার্টেন প্রধান শিক্ষক বাদশা মিয়া,রাজারহাট শিশু নিকেতনের শিক্ষক হাওয়া খাতুন সহ অনেকে। পরে তারা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:১৯:২৫   ১৪০ বার পঠিত  | ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ