ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ায় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

আগৈলঝাড়ায় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫


আগৈলঝাড়ায় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা

আগৈলঝাড়া: নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক-কে পৃথক ভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আগৈলঝাড়া উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ ও জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা প্রজন্ম দল।
বৃহস্পতিবার সকালে তার দপ্তরে মুক্তিযোদ্ধাদের পক্ষে দ্বায়িত্ব প্রাপ্ত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সেকেন্দার মৃর্ধা, ডেপুটি কমান্ডার (দ্বায়িত্ব প্রাপ্ত) মোঃ আলমগীর বাহাদুর, বীর মুক্তিযোদ্ধা এসকে সেকেন্দার, ডাঃ এনতাজ উদ্দিন, মোঃ দেলোয়ার হোসেন, আব্দুল রহমান ভাট্টি, মোঃ আইয়ুব আলী মৃর্ধা, মোঃ লিয়াকত আলীসহ অন্যন্যরা।
একই সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিককে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধা প্রজন্ম দল।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদি প্রজন্ম দলের আগৈলঝাড়া শাখার সভাপতি মিঠু মীর, সাধারন সম্পাদক মোঃ মিজান জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরন গোমস্তা, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ হেমায়েত তালুকদার, বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক এস এম ওমর আলী সানি ও উপজেলা মহিলা দলের সাবেক সাধারন সম্পাদিকা মোসাম্মদ সেলিনা ইয়াছমিনসহ প্রমূখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:১৯:৫১   ১৪১ বার পঠিত  |