ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেফতার ৩

বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেফতার ৩


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫


বিএনপি নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় গ্রেফতার ৩

পাবনা: সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব(বহিষ্কৃত) শেখ আব্দুর রউফকে কুপিয়ে জখম করার ঘটনায় বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে কামাল শেখ, তালেব খান ও লিটন খান নামে ৩ আসামীকে গ্রেফতার করে র‌্যাব সদস্যরা। পরে সুজানগর থানায় তাদের হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের থানা পুলিশ পাবনা আদালতে প্রেরণ করলে আদালত ওই ৩জনের জামিন নামঞ্জুর করে পাবনা জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। কামাল শেখ সুজানগর পৌরসভার চর সুজানগর এলাকার মৃত মোহর শেখের ছেলে, তালেব খান হাকিমুদ্দিনের ছেলে ও লিটন খান একই এলাকার আরশেদ খানের ছেলে।

উল্লেখ্য, গত ৯ জুলাই বুধবার সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হলরোডে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে এবং ২৫ নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় গত ১১ জুলাই রাতে গুরুতর আহত সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব(বহিষ্কৃত) শেখ আব্দুর রউফের ছেলে আদনানুর রউফ রুদ্র বাদী হয়ে সুজানগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মজিবর রহমান খাঁকে প্রধান আসামি করে ২৩ জনের নামে মামলা দায়ের করেন। সেই মামলার কামাল শেখ ২ নং, তালেব খান ১১ নং ও লিটন খান ২২ নং এজাহারনামীয় আসামী। স্থানীয়রা জানায় , কামাল শেখ ও তালেব খার বিরুদ্ধে একাধিক সন্ত্রাসীমূলক কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
সুজানগর থানা অফিসার ইনচার্জ মজিবর রহমান জানান, মামলার অপর আসামীদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২৭:৪৫   ৩২৫ বার পঠিত  | ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ