ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » দোহারে গ্রিল কেটে অর্থসহ স্বর্ণালংকার লুট

দোহারে গ্রিল কেটে অর্থসহ স্বর্ণালংকার লুট


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫


 

দোহারে গ্রিল কেটে অর্থসহ স্বর্ণালংকার লুট

ঢাকা: দোহার উপজেলায় পুনরায় জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার শেষ রাতে এক ব্যবসায়ীর বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাত দল দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে মুখে মুখোশ পড়ে বাড়ির সবাইকে জিম্মি করে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় ৩ হাজার পরিমান বৈদেশিক মুদ্রাসহ নগদ ১ লাখ টাকা লুটে নেয়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে দোহার থানা-পুলিশ।

ডাকাতির শিকার মামুন বেপারীসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, শেষরাত প্রায় চারটার দিকে দোতলা বাড়ির নিচতলার জানালার গ্রিল কেটে ৭/৮ জনের একটি ডাকাত দল ঘরে ঢোকে। প্রথমেই নিচতলায় ঢুকে ধারালো অস্ত্রের (চাপাতি) মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। এসময়ে তাঁদের হাত-পা বেঁধে ঘরে ফেলে রেখে ডাকাত দল আধ ঘন্টাব্যাপী সময় নিয়ে লুটপাট করে। ডাকাতদল আলমারিতে রাখা থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ অস্ট্রেলিয়ান ডলার, ৯ টি দামী হাত ও দেয়াল ঘড়ি এবং নগদ ১ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

বাড়ির গৃহকর্তা মামুন  বেপারী বলেন, এ ঘটনায় তার পয়ঁত্রিশ লাখ টাকার মুল্যের মালামাল লুট করা হয়েছে। মামুন বেপারী আরও বলেন, দীর্ঘদিন বাইরে লেখাপড়া শেষ করে জন্মভুমি দেশেই ব্যবসা শুরু করেন। পশ্চিমচর নারিশায় তাঁর হাঙ্গারলাইন নামে সুপার শপের ব্যবসাপ্রতিষ্ঠান ও মেঘুলা বাজারে কাপড়ের দোকান রয়েছে। কয়েকদিনের মধ্যেই বিদেশে যাবেন, সে কারণে ঘরে কিছু অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহে রেখেছিলেন। ডাকাতির সময় বাড়ির বাইরেও লোকজনের কথার আওয়াজ শুনতে পেয়েছেন বলে জানান মামুন বেপারী।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন, ‘ডাকাতি নয়, গ্রিল কেটে বড় রকমের চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়েছি। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৪:৫৭:৫৩   ১৬৯ বার পঠিত  |