ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দু’পা হারানো আয়নালের পাশে দাঁড়ালো আয়াতুন নেসা ফাউন্ডেশন

দু’পা হারানো আয়নালের পাশে দাঁড়ালো আয়াতুন নেসা ফাউন্ডেশন


ভাঙ্গা ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৫ জুলাই ২০২৫


দু’পা হারানো আয়নালের পাশে দাঁড়ালো আয়াতুন নেসা ফাউন্ডেশন

ফরিদপুর: দীর্ঘদিন কুয়েত প্রবাসী ছিলেন আয়নাল শেখ (৫০)। গত ২০১৯ সালে করোনায় আক্রান্ত হওয়ার পর দেশে ফিরেই সেলুলাইটিস রোগে আক্রান্ত হয়ে দু’পাঁ হারান তিনি। এরপর থেকেই পঙ্গুত্ব জীবন নিয়েই তার স্ত্রী ও তিন সন্তান নিয়ে লড়াই করছেন জীবন যুদ্ধে। সেই জীবনের সুখ-দুঃখের একমাত্র সঙ্গী তার স্ত্রী। তাকে নিয়ে বাড়ির পাশেই একটি মুদি দোকান দিয়েছেন। এ থেকে যা আয় হয় তা দিয়েই কোন মতে সংসার চলে তাদের। তবে সরকারি কোন সুযোগ-সুবিধা আজও তাদের ভাগ্যে জুটেনি বলে জানায় পরিবারটি। আয়নাল শেখ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আউড়ামাঠ গ্রামের মৃত মোমিন শেখের ছেলে।

তবে আয়নালের দূর্বিষহ জীবন যুদ্ধের সহযোগী হিসেবে পাশে দাঁড়িয়েছেন ‘আয়াতুন নেসা ফাউন্ডেশন’ নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান। শুক্রবার (২৫ জুলাই) সকালে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়নাল শেখের মুদিদোকানের মুদি-মালামাল ও তার ঔষধের জন্য আর্থিক সহায়তা নিয়ে ছুটে যান একদল সেচ্ছাসেবক।

আয়নালের স্ত্রী মোমেনা বেগম জানান, মাসে প্রায় ১০ হাজার টাকার ওষুধ কিনতে হয় তার স্বামীর জন্য। সেই ওষুধের টাকা এবং সংসারের খরচ চালাতে বেশ হিমশিম খেতে হচ্ছে তাঁর। এতে স্বামী ও তিন সন্তান নিয়ে মানবেতর দীনযাপন করছেন তারা। তবে ‘আয়তুন নেসা ফাউন্ডেশনের’ পক্ষ থেকে মানবিক কিছুটা সহায়তা পাওয়ায়, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আয়াতুন নেসা ফাউন্ডেশনের ফরিদপুর অঞ্চলের পরিচালক, মো: মুফতী মোস্তফা কামাল জানান, আয়াতুন নেসা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান। এ ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমেরিকা প্রবাসী সাকিব হাসান হায়দারের নিজস্ব অর্থায়নে এ ফাউন্ডেশনের কার্যক্রম চালান হয়। এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানবিক সহায়তা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৪:৫২:১৫   ২৩৬ বার পঠিত  | ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ