![]()
ঠাকুরগাঁও: ১০ লাখ গাছের চারা রোপন কর্মসূচীর অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলায় ১০ কিলোমিটার সড়কের দুইধারে কৃষ্ণচুড়া গাছের চারা রোপন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দুপুরে পীরগঞ্জ-সাগুনি পাকা সড়কের সাগুনিতে চারা রোপন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান। এ সময় পীরগঞ্জ বন বিট কর্মকর্তা শাহজাহান আলী, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন সহ গনমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবী সংগঠন ল্যাম্পপোষ্ট ও স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:০২:১০ ১১৭ বার পঠিত | ● চারা ● পীরগঞ্জ ● রোপন