ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে এসএসসি ১মস্থান অর্জনকারী গৌরবকে যুগান্তর স্বজন সমাবেশের সংবর্ধনা

সুজানগরে এসএসসি ১মস্থান অর্জনকারী গৌরবকে যুগান্তর স্বজন সমাবেশের সংবর্ধনা


সুজানগর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই ২০২৫


 সুজানগরে এসএসসি ১মস্থান অর্জনকারী গৌরবকে যুগান্তর স্বজন সমাবেশের সংবর্ধনা
পাবনা: চলতি বছরের এসএসসি পরীক্ষায় ১২৬৮ নাম্বার পেয়ে পাবনার সুজানগর উপজেলায় ১ম স্থান অর্জনকারী মেধাবী শিক্ষার্থী গৌরব কুমার পালকে সংবর্ধনা দিয়েছে যুগান্তর স্বজন সমাবেশ সুজানগর উপজেলা শাখা । শনিবার তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।

যুগান্তর স্বজন সমাবেশ সুজানগর উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ নাদের হোসেনের সভাপতিত্বে¡ এবং যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা এম এ আলিম রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। অনুষ্ঠানে সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জহুর আহমেদ সরকার নিক্সন, যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি এম মনিরুজ্জামান মন্টু, গৌরব কুমার পালের মা সান্তনা রাণী পাল, ছাত্র প্রতিনিধি নাবিল হোসেন ও আব্দুস সবুর জয়সহ স্বজন সমাবেশের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি-২০২৫ পরীক্ষায় উপজেলার মালিফা হাবিবুর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী গৌরব কুমার পাল বিজ্ঞান শাখা থেকে গত এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ১২৬৮ নাম্বার পেয়ে সুজানগর উপজেলায় প্রথম স্থান অর্জন করেছেন। সে উপজেলার মানিকহাট ইউনিয়নের রাইপুর গ্রামের মধুসূদন পালের একমাত্র সন্তান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫৪:১১   ১০৬ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রামেক হাসপাতালে নতুন অধুনিক মেশিন সংযোজন
দূর্গাপুরে জমি নিয়ে বিরোধে আহত ১
গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার



আর্কাইভ