![]()
হবিগঞ্জ: মাধবপুর উপজেলায় পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. এনায়েতুর রহমানের (৩৮) নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।শনিবার (২৬ জুলাই) বেলা আড়াইটার দিকে উপজেলার বেজুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা হয়।নিহত এনায়েতুর রহমান ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বওলা গ্রামের মো. মতিউর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, উল্লেখিত সময় ও স্থানে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মাঝ দিয়ে একটি দ্রুতগামী মোটরসাইকেল যাওয়ার সময় ত্রিমুখী সংঘর্ষে এনায়েতুর রহমান নিহত হন।
এ ঘটনায় তার সাথে থাকা আরোহী ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার ধুলিয়া গ্রামের আজিজুর রহমান খানের ছেলে আয়াত আবিয়াত খান জেমস ও সিএনজিচারিত অটোরিকশারচালক রিফাত হোসেন আহত হয়েছেন।
গুরুতর আহত আয়াত আবিয়াত খানকে স্থানীয়রা উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৪১:৪৮ ১০৪ বার পঠিত | ● ফুলপুর ● মাধবপুর ● যুবক ● সড়ক ● হবিগঞ্জ