ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » নবাবগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নবাবগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই ২০২৫


নবাবগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

ঢাকা: নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে শনিবার “কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫” অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষাবর্ষে সাফল্যের স্বীকৃতি স্বরূপ এ উৎসবমুখর অনুষ্ঠানে এলাকার কৃতি শিক্ষার্থীরা বিশেষ সম্মানিত হউন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও ঢাকা-১ আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা ব্যারিস্টার নজরুল ইসলাম।
ব্যারিষ্টার নজরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, সা¤প্রদায়িক স¤প্রীতির দেশ গড়তে ছাত্র শিবির সব সময় কাজ করেছে। তাঁদের সেই উদ্যোগ থেকেই কৃতি শিক্ষার্থীদের পাশে দাড়িয়ে সম্মাননা দেয়া হচ্ছে। ভবিষ্যতে তাঁদের উচ্চ শিক্ষার বিষয়েও পাশে থাকতে চায় ইসলামী ছাত্রশিবির।

এসময় তিনি বলেন ছাত্রশিবির লেখাপড়ার পাশাপাশি জুলাই আন্দোলনে স্বৈরাচার হাসিনা সরকারের বিরুদ্ধে মরণপণ লড়াই করেছে। তাঁদের এ অবদান যদি কেউ মুছে ফেলতে চান তারা নিজেরাই নিশ্চিহ্ন হবেন। তিনি আগামী দিনে দোহার-নবাবগঞ্জ উপজেলাকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে সকলের পাশে থেকে কাজ করতে প্রতিশ্রতি দেন তিনি।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। তিনি বলেন, দেশকে মেধা শুন্য করতে হাসিনা সরকার ছাত্রদের উপর গুলি চালিয়েছে। দেশের উন্নয়ন ও গৌরব অর্জনে শিক্ষার্থীদের ভ‚মিকা অপরিসীম। জাতির ভবিষ্যৎ হিসেবে আপনাদের সততা, অধ্যবসায় ও দৃষ্টিভঙ্গি দেশের পরিবর্তনের ম‚ল চালিকা শক্তি।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্রশিবির ঢাকা জেলা দক্ষিণ শাখার সভাপতি মাহবুব আলম সিয়াম।
সংবর্ধনা অনুষ্ঠানে নবাবগঞ্জ উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়ে উঠে। শিক্ষার্থীরা এসময় ইসলামী গান. আবৃত্তির মাধ্যমে তাদের প্রতিভা উপস্থাপন করেন। এসময়ে দুই উপজেলার প্রায় দুই শতাধিক কৃতি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এন/ এন

বাংলাদেশ সময়: ২২:৩৭:২১   ২৬৬ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ