ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৬ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » চরফ্যাসনে জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ

চরফ্যাসনে জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই ২০২৫


চরফ্যাসনে জুলাই পুনর্জাগরনে সমাজ গঠনে লাখো কণ্ঠে শপথ পাঠ

ভোলা: চরফ্যাসনে “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শ্লোগানে নিয়ে শপথ পাঠ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলার নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি।
উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসের যৌথ আয়োজনে এতে অংশ নেন উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক অফিসের অধীনে বিভিন্ন নারী সংগঠন ও ক্লাবগুলোর নেতৃবৃন্দ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জুলাই শহীদদের প্রতি এক মিনিট নীরবতা পালনের মধ্যে দিয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, জুলাই পুর্নজাগরণে মর্মবাণীকে ধারণ করে একটি মানবিক,বৈষম্য হীন ও ন্যায়ভিত্তিক সমাজ বির্নিমাণ করব আজকের শপথ অনুষ্ঠানে এই হোক অঙ্গীকার।

আমাদের দেশে নারীরা কোন কাজেই পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি সমানতালে কাজ করে যাচ্ছে। তাই নারীর অধিকার হরন ও নারী নির্যাতন রোধ কওে নারীদেকে সমাজে এগিয়ে নিতে হবে। এবং সমাজের অপরাধ প্রবনতা রোধে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
পরে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ ভার্চুয়ালী শপথ বাক্য পাঠ করান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা. মো. নুরনবী, সমাজ সেবা কর্মকর্তা মো. মামুন হোসেন , চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক মেয়র আমিরুল ইসলাম মিন্টিজ, চরফ্যাসন রির্পোটর্স ইউনিটির সভাপতি ও সমকাল প্রতিনিধি নোমান সিকদার, বাংলাদেশ জামায়েতে ইসলামী চরফ্যাসন উপজেলা শাখার সেক্রেটারী এডভোকেট এনামূল হক রায়হান, বিজিবির চরফ্যাসন উপজেলার সভাপতি মো. সালাউদ্দিন, নাগরিক অধিকার পরিষদের আহবায়ক মাসুদ চৌধুরী,ইসলামী আন্দোলন চরফ্যাসন উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবু ইউসুব, প্রমুখ।
এছাড়াও সমাজ পরিবর্তনে সম্মিলিত অঙ্গীকারের প্রকাশ ঘটায়। এই অনন্য আয়োজনে গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করে যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৫৯:০৫   ২৫২ বার পঠিত  |