ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » সুজানগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

সুজানগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ


এম.এ আলিম রিপন,সুজানগর ( পাবনা )
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই ২০২৫


সুজানগরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ

পাবনা: “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে” শ্লোগানে পাবনার সুজানগরে অনুষ্ঠিত হয়েছে শপথ গ্রহণ অনুষ্ঠান। ২৬ জুলাই শনিবার উপজেলা প্রশাসন, উপজেলা সমাজসেবা কার্যালয় এবং উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা হলরুমে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সাতবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) শরিফুল ইসলাম, চর সুজানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও ছাত্র প্রতিনিধি নাবিল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং ‘জুলাই আন্দোলন’-এর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সভাপতি উপস্থিত সকলের সঙ্গে “জুলাই জাগরণ” শপথ বাক্য পাঠ করেন, যা সমাজ পরিবর্তনে সম্মিলিত অঙ্গীকারের প্রকাশ ঘটায়।এই অনন্য আয়োজনে গণমাধ্যমকর্মী, উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন, যা পুরো আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২১:১২   ২৯৭ বার পঠিত  | ●   ●   ●   ●







রাজশাহী থেকে আরও...


● সিরাজগঞ্জ বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের ব্যানার, বিএনপির দাবি ‘চোরের কারবার’
● নাটোরে ঢাকা-পঞ্চগড় রেললাইনে আগুন দেওয়ার অভিযোগ
● সুজানগরে ভুয়া চক্ষু চিকিৎসকসহ দুজনের ৪ মাসের কারাদণ্ড
● আদালতের নিষেধাজ্ঞার মধ্যেই বসতভিটা দখলের চেষ্টার অভিযোগ
● সুজানগরে চার ফসলের আবাদ বাড়াতে বিনামূল্যে বীজ-সার বিতরণ



আর্কাইভ