ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » জোয়ারের পানিতে কাঁঠালিয়ার ১৩ গ্রাম প্লাবিত

জোয়ারের পানিতে কাঁঠালিয়ার ১৩ গ্রাম প্লাবিত


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই ২০২৫


জোয়ারের পানিতে কাঁঠালিয়ার ১৩ গ্রাম প্লাবিত

ঝালকাঠি: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্মচাপের প্রভাবে ঝালকাঠির কাঁঠালিয়ায় চলছে বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইছে। আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার জোয়ারের পানি প্রবেশ করায় উপজেলার বিষখালী নদীতীরবর্তী ১২টি গ্রাম প্লাবিত হয়েছে।

গ্রামগুলো হচ্ছে আমুয়া, হেতালবুনিয়া, মশাবুনিয়া, জয়খালী, আউরা, কাঠালিয়া সদর, বড় কাঠালিয়া, কচুয়া, শৌলজালিয়া, তালগাছিয়া, রঘুয়ারচর, আওরাবুনিয়া ও জাঙ্গালিয়া। জয়খালী গ্রামের বাবুল মিয়া জানান, বিষখালী নদীতে বেরিধাঁধ না থাকায় অস্বাভাবিক জোয়ারের পানিতে রাস্তাঘাট পুকুর ডুবে গেছে। বের হয়ে গেছে পুকুরের মাছ। রাস্তার একপাশ দিয়ে পানি ঢুকে অন্য পাশ দিয়ে বের হচ্ছে। মানুষের বসতঘর ও কৃষি জমি তলিয়ে গেছে।

উপজেলা সদরের কম্পিউটার ব্যবসায়ী শাহজামাল বলেন, স্বাভাবিক জোয়ারে উপজেলা সদরের উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন পরিষদ এবং সাবরেজিস্ট্রি অফিসের সামনের সড়কটি তলিয়ে যায়। এতে যানবাহনসহ মানুষ চরম ভোগান্তিতে পরে।

উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম জানান, বিষখালী নদীতে বেরিবাঁধ না থাকায়, পানি উঠে আবার তা নেমে যাচ্ছে ফলে ফসলের কোন ক্ষতি হবেনা।

উপজেলা নির্বাহী অফিসার মো.জহিরুল ইসলাম জানান, সাগরে নিম্মচাপের কারণে অস্বাভাবিক জোয়ারে উপজেলার নিম্মাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা খোঁজ খবর রাখছি। এমন পরিস্থিতি আরো ২/১ দিন বিরাজ করতে পারে আশঙ্কা করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৫:১৮   ২৪৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ