নীলফামারী: ডিমলায় পেশিশক্তি বলে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে আকমল হোসেন পৈত্রিক সূত্রে প্রাপ্ত ২.০৭ শতক জমিতে চলতি মৌসুমী ৪ ভাই বোন মিলে আমন রোপা রোপন করার জন্য মাহিন্দ্র ট্রাক্টর দিয়ে হালচাষের প্রস্তুুতি গ্রহনকালে বাদী ও প্রতিপক্ষের মধ্যে ডাংমারের ঘটনা ঘটে।
ভুক্তভোগী মার্জুয়ারা বেগম সংবাদকর্মীকে বলেন,আমি পৈত্রিক জমিতে রোপা রোপন করার জন্য হালচাষ করিতে গেলে প্রতিপক্ষ বন্দর খড়িবাড়ী গ্রামের মৃত গমির উদ্দিনের ছেলে আতিয়ার রহমান ও তার ছেলে আশরাফুল ইসলামের নেতৃত্বে তাহাদের পাল্লাভূক্ত লোকজন হালচাষে বাধা প্রদান করেন এবং আমার উপর অর্তকিতভাবে হামলা চালিয়ে আহত করেন।
এ বিষয় ভুক্তভোগীর ছোট ভাই আকমল হোসেন জানান, মৌজা- নিজ সুন্দর খাতা, জে.এল নং- সি.এস-১৩. এস.এ-১৩, বিএস-১২, খতিয়ান নং- এস.এ- ৮১, বি.এস- ৮৩৬, দাগ নং- সাবেক ৪৮৫ হাল ৮৯৩ দাগে ২.৩৫ শতকের মধ্যে ২.০৭ শতক জমি লইয়া আতিয়ার রহমান গংদের সহিত বিজ্ঞ আদালতে দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা চলিয়া আসিতেছে এবং বিজ্ঞ আদালত আমাদের পক্ষে রায় প্রদান করিলে আমরা জমিতে হালচাষ করার জন্য যাই কিন্তুু প্রতিপক্ষগণ আদালতের রায় এবং নিষেধাজ্ঞা অমান্য করে জমিতে হালচাষে বাধা প্রধান করেন ও আমার বোন মার্জুয়ারা বেগমকে এলোপাতারী ডাংমার করেন।
এব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষে মার্জুয়ারা বেগম ওইদিন রাতে ৫জনকে বিবাদী করে ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ দ্বায়ের করেছেন।
এব্যাপারে ডিমলা থানার অফিসার ইনচার্জ মো: ফজলে এলাহী এর সাথে কথা বললে তিনি সংবাদ কর্মীকে জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান। এদিকে ন্যায় বিচারের কামনা ভুক্তভোগী পরিবারের হতাশায় দিন কাটাচ্ছেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২০:১৩:২৩ ১৮৭ বার পঠিত | ● জমি জবর ● ডিমলা ● দখল