ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে গ্রাহকরা বিপাকে

পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে গ্রাহকরা বিপাকে


রিয়াদ মাহমুদ সিকদার,কাউখালী(পিরোজপুর)
প্রকাশ: রবিবার, ২৭ জুলাই ২০২৫


পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে গ্রাহকরা বিপাকে

পিরোজপুর: কাউখালীতে পল্লী বিদ্যুৎ গ্রাহকরা তাদের ভুতুড়ে বিল নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে। মিটার রিডিং না দেখেই বিল করা, স্বাভাবিক বিলের চেয়ে অতিরিক্ত বিল করা সহ বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।

অধিকাংশ গ্রাহকরা অভিযোগ করেন যে, নিয়মিত বিলের চেয়ে অতিরিক্ত বিল করা হয়। অনেক সময় বিদ্যুতের লোক না যেয়ে অন্য লোক দ্বারা রিডিং তুলে আনে। বিলের কাগজ অনেক সময় গ্রাহকদের ঘরে না দিয়ে পার্শ্ববর্তী দোকানে কিংবা অন্য ঘরে রেখে যায়। এতে করে বিল দেওয়ার তারিখ শেষ হওয়ার পর অনেকে বিলের কাগজ হাতে পায় যার ফলে সুদসহ অতিরিক্ত বিল দিতে হয় ।

উপজেলা সদরের সাহাপুরা গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে অভিযোগ করে বলেন জুন মাসে তাদের বিল হয়েছে ৮৮৫ টাকা। অথচ তাদের নিয়মিত বিল হয় ২৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। গত মাসে তাদের বাড়িতে বিদ্যুতের লোক না এসে এলাকার একজন লোক মিটার দেখে যায়।

কাউখালী সদরের বাসিন্দা হাফেজ মাসুম বিল্লাহ জানান, অনেক সময় মাসে বিল মাসে না দিয়ে দুই মাস পর বিল দেওয়া হয়। তাতে আমাদের বিল দিতে খুবই সমস্যা হয়। মিটার না দেখে আন্দাজে অতিরিক্ত বিল করে। আমার গত দুই মাসে ৫ হাজার টাকা বিল করেছে। যেখানে আমার বিল হবার কথা দুই থেকে তিন হাজার টাকা।

দাসেরকাটি গ্রামের ইউপি সদস্য জাকির হোসেন বলেন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়ে কোন সমাধান পাওয়া যাচ্ছে না। দাসেরকাঠি গ্রামের মোজাহার খানের ছেলে ইকবাল হোসেন খান জানান, গত ২০ দিন আগে আমার মিটার পুড়ে গেছে কর্তৃপক্ষকে জানানো সত্বেও আজ পর্যন্ত আমার ঘরে নতুন মিটারের সংযোগ দেওয়া হয়নি।
এ ব্যাপারে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার নুরুল হুদা জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:০৬:৪৬   ১৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ