![]()
নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার জাহাজমারা ছেরাজুল উলুম মাদ্রাসার জমি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে স্থানীয় তাজুল ইসলাম নামের এক ভূমিদস্যু জোর করে জাহাজমারা ছেরাজুল উলুম মাদ্রাসার ৫৪ বছরের দলীয় জমি অবৈধভাবে দখল করেছে।
হাতিয়া উপজেলার জাহাজমারা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জাহাজমারা ছেরাজুল উলুম আলিম মাদ্রাসা। প্রাচীন এই বিদ্যাপিঠ জাহাজমারার ঐতিহ্য বহন করে। এই মাদ্রাসার ৮০ শতাংশ জায়গা অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় দখল নেয় তাজুল ইসলাম। হতিয়া প্রেসক্লাব সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন মাদ্রাসা অধ্যক্ষ হাফেজ মাওলানা আবুল কাশেম। তিনি বলেন এই জমি প্রায় ৫৪ বছর মাদ্রাসার দখলে এবং আমরা এই জমি মাদ্রাসার নামে নামজারি করি।
হঠাৎ করে কয়েকদিন আগে তাজুল ইসলাম অবৈধভাবে বল প্রয়োগের মাধ্যমে মাদ্রাসার এই জায়গা দখল করে। আমরা মাদ্রাসা কমিটি ও শিক্ষক জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলমের সহযোগিতা কামনা করি। কিন্তু তিনি তা সমাধান দিতে রাজি নয়। পরোক্ষভাবে এই ভূমি দস্যু তাজুলকে সহায়তা করছেন জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলম ।
মাদ্রাসার জমিদাতা পরিবারের দাতা ফজলুল হক বলেন আমি দলিল অনুসারে জমি দাতা বাৎমুতওয়াল্লী। কিন্তু আমার ভাতিজা নিজেকে আইন বর্হিভূতভাবে মোতাওয়াল্লী দাবি করে সন্ত্রাসী কায়দায় জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলমের সহযোগিতায় মাদ্রাসার জায়গা দখল করেছে । তিনি আরো বলেন ইনচার্জ খোরশেদ আলম মোটা ৎ তাজুল ইসলামকে অবৈধ কাজে সহযোগিতা করে যাচ্ছেন।
মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ আবুল কাশেম বলেন আমরা মাদ্রাসা কমিটি ও সকল শিক্ষকগন তাজুল ইসলামকে মাদ্রাসার জমি ছেড়ে দেওয়ার কথা বললে সে আমাদেরকে মারধরের হুমকি দেয়।
আমরা মাদ্রাসা কৃর্তপক্ষ এ ব্যপারে সাংবাদিক, সুশীল সমাজ ও প্রশাসনের আন্তরিক সহযোগিতা কামনা করছি । বেদখল হওয়া মাদ্রাসার জমি দখলমুক্ত করার সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন এই জমি থেকে প্রাপ্ত আয় গরীব ও মেধাবী ছাত্র - ছাত্রীদের পড়াশোনার কাজে ব্যবহার করা হয়।
এব্যাপারে অভিযুক্ত তাজুলের সাথে কথা বললে তিনি এ প্রতিনিধিকে বলেন, তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অসত্য মিথ্যা ও বানোয়াট। দখলীয় জমি তার দাদার। সে ওয়ারিশ সূত্রে মালিক।
এব্যাপারে জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলমের সাথে কথা বললে তিনি এ প্রতিনিধিকে বলেন,তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ অসত্য মিথ্যা ও বানোয়াট । তিনি আরো বলেন, মোতওয়াল্লী নির্ধারণ করার দায়িত্ব আমার নয়। ফৌজদারি অপরাধ সংঘটিত হওয়ার আশংকায় আমি দুই পক্ষকে আইনের বিষয়টি জানানোর চেষ্টা করি আইনের সঠিকতা তুলে ধরি।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৮:২০:২৬ ৮৪ বার পঠিত | ● জমি ● দখল ● মাদ্রাসা ● হাতিয়া