ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম কল্যান ও উন্নয়ন সম্পাদক নির্বাচিত হলেন সাব্বির আহমেদ

রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম কল্যান ও উন্নয়ন সম্পাদক নির্বাচিত হলেন সাব্বির আহমেদ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


রাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যুগ্ম কল্যান ও উন্নয়ন সম্পাদক নির্বাচিত হলেন সাব্বির আহমেদ

নোয়াখালী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংঘঠন রুয়ার যুগ্ম কল্যান ও উন্নয়ন সম্পাদক পদে নির্বাচীত হয়েছেন হাতিয়ার সাব্বির আহম্মেদ তাফসির। এতে প্রসংশায় ভাসছেন নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার এই কৃতি সন্তান। অনেকে সোশাল মিডিয়ায় তাকে শুভেচ্ছা জানিয়ে পোষ্ট দিতে দেখা যায়।
সাব্বির আহমেদ তাফসির হাতিয়ার সাবেক অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিনের ছেলে ও মাওলানা রুহুল আমীন মুহাদ্দিস সাহেবের নাতি । দ্বীপের বাসিন্ধা হিসাবে বাংলাদেশের প্রাচীন এই বিদ্যাপিঠের অ্যালমনাই নির্বাচিত হওয়ায় আনন্দে আত্মহারা তার স্বজনসহ পুরো উপজেলার শিক্ষিত সমাজ। অনেকে তাকে মোবাইল করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরনা দিচ্ছেন। এই পদে থেকে দ্বীপের অসহায় ছাত্রদের হয়ে কাজ করার কথা বলছেন অনেকে।
প্রতিষ্ঠার ২৬ বছর পর প্রথম নির্বাচন হয় এই সংগঠনের। গত ২৬ জুলাই ৫১টি পদে নির্বাচন হয়। এর আগে অনেকে প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় সভাপতি সাধারন সম্পাদক সহ গুরুত্বপূর্ণ ২৭টি পদে প্রার্থীরা বিনাপ্রতিদন্ধীতায় জয় লাভ করেন। এর মধ্যে হাতিয়ার সন্তান সাব্বির আহমেদ তাফসির যুগ্ম কল্যান ও উন্নয়ন সম্পাদক পদে নির্বাচীত হয়েছেন।

এছাড়া একই সংগঠনের সভাপতি নির্বাচীত হয়েছেন জামায়েত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মো: রফিকুল ইসলাম খান। সাধারন সম্পাদক নির্বাচীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মো. নিজাম উদ্দীন।
সাব্বির আহমেদ তাফসির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা। ছাত্রজীবন থেকে তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যান মূলক কাজে জড়িত ছিলেন। রাজনৈতিক ভাবে তিনি ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অফিস সম্পাদক ও সোহরাওয়ার্দী হল শিবিরের সভাপতি ছিলেন।

এখন তিনি বাংলাদেশ জামায়েত ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের বিজনেস শাখার সেক্রেটারীর দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি তাকে হাতিয়া পৌরসভার মেয়র পদে বাংলাদেশ জামায়েত ইসলামীর প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২৬:১৪   ২২১ বার পঠিত  |         







চট্রগ্রাম থেকে আরও...


হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
সুবর্ণচরে ব্র্যাক অফিস থেকে কর্মীর মরদেহ উদ্ধার
বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা-ভাঙচুর আহত ৩
হাতিয়ায় ৭৬০ বস্তা সারসহ ৫ পাচারকারী আটক



আর্কাইভ