ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতামূলক আলোচনা সভা

কালীগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতামূলক আলোচনা সভা


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


কালীগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতামূলক আলোচনা সভা

গাজীপুর: সকলে ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরোধে কাজ করার লক্ষ্যে গাজীপুরের কালীগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে মঙ্গলবার দুপুরে পরিষদের হলরুমে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ফারজানা তাসলিম এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় বক্তব্য রাখেন, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. রহিম সরকার, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, সাবেক সাধারন সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, উলুখোলা পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক মো. ইউসুছ আলী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হান্নান মোল্লা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরকার, বিরতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা সরকার, সংরক্ষিত মেম্বার রোকসানা আক্তার ও কহিনুর বেগম, মেম্বার মুজিবুর রহমান, নাগরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন নাসিম, সমাজসেবক মনির হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন শেখ প্রমুখ।
বক্তারা বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা মাদক ব্যবসায়ী তাদের ছবি মহল্লার মোড়ে মোড়ে টাঙ্গিয়ে দিতে হবে। যাতে সাধারন জনগণ তাদের চিনতে পারে। মাদক এলাকা থেকে নির্মূল করতে হলে প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা মূলক সভা করে যেতে হবে। প্রতিনিয়ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সভা- সেমিনার করে মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে।

প্রত্যেক এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। প্রতিযোগিতামূলক ফুটবল, ক্রিকেট অন্যান্য খেলাধুলার ব্যবস্থা নিতে হবে। খেলাধুলা ও বই পড়ার প্রতি যুব সমাজকে মনোনিবেশ করতে হবে। স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। সকলে সদ্বিচ্ছা নিয়ে কাজ করলে যুব সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৩৩:৩১   ৯৫ বার পঠিত  |      







ঢাকা থেকে আরও...


সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও
কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি
মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা
দোহারকে অপরাধমুক্ত ও নিরাপদ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন:ওসি আবু বক্কর সিদ্দিক
ভূঞাপুরে মাদকসেবির কারাদণ্ড



আর্কাইভ