ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও অভিভাবক সমাবেশ

আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও অভিভাবক সমাবেশ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


 

আলফাডাঙ্গায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা ও অভিভাবক সমাবেশ

ফরিদপুর: আলফাডাঙ্গা উপজেলার এসএসসি পরিক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে প্রধান শিক্ষক আজাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিদ্যলয়ের সহকারী প্রধান শিক্ষক এম এম মোস্তাফিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজ্জামেল হক।
অভিভাবকদের মধ্যে বক্তব্য প্রদান করেন ১৩০০ নম্বরের মধ্যে ১২২৫ নম্বর পাওয়া তাসমিন ইসলামের পিতা আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মেহেরুল ইসলাম ও তাকিয়া মেহেজাবিনের মাতা চম্পা খানম। শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন সহকারী শিক্ষক আবুল বাশার শেখ ও সাবিহা সুলতানা।
এ বছর আলফাডাঙ্গা আরিফুজ্জামান (মডেল) সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ শিক্ষায় ১৪ জন ও কারিগরি শিক্ষায় ৫ জন। সর্বমোট ১৯ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে তাসমিন ইসলাম ১৩০০ নম্বরের মধ্যে পেয়েছে ১২২৫। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন কুমার সরকার।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৪৬:২৬   ৩০৮ বার পঠিত  | ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল
● গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ
● ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক
● দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ
● আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার



আর্কাইভ