ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » সেতুর সাথে ধাক্কা খেয়ে বাল্কহেডের সুকানি নিহত

সেতুর সাথে ধাক্কা খেয়ে বাল্কহেডের সুকানি নিহত


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


সেতুর সাথে ধাক্কা খেয়ে বাল্কহেডের সুকানি নিহত

পটুয়াখালী: বাউফলে সেতু সাথে ধাক্কা লেগে ঘার ছিড়ে বালু উত্তোলনের বাল্কহেডের  চালক সাকিব(২৩)নামের এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে কাছিপাড়ার পাকডাল খানবাড়ির পাশে পাকডাল খালে এ ঘটনা ঘটে। নিহত যুবক সাকিব কালাইয়ার কবির হোসেনের ছেলে। বাউফল থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে পোষ্ট মর্টেমরিপোর্টের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
জানাগেছে, মিজান নামের এক বালু তোলা মালিকের সাথে মাসিক চুক্তি ভিত্তিক সুকানির চাকরী করতো সাকিব। সে বালু তোলার বলগেটের সুকানির চাকরী করতো । মঙ্গলবার দুপুরে কনকদিয়ার দেওপাশা থেকে কাছিপাড়া খাল দিয়ে কারখানা নদীতে বালু তোলার উদ্দেশ্য রওয়ানা হয়।এ সময় বলগেটটি নিয়ে পাকডাল খান বাড়ির সামনে পাকডাল খালের সেতুর নিচ দিয়ে বের হওয়ার সময়ে মাথা ঘারের সাথে ধাক্কা খায় সেতুর ওয়ালে। এতে দেহ থেকে মাথা আলাদা হয়ে ঘটনাস্থলেই নিহত হয় সুকানি সাকিবের। পরে স্থানীয় লোকজন এ ঘটনা বগা ফাঁড়িতে খবর দিলে বগা ফাঁড়ির এস,আই সোহেল ঘটনাস্থলে গিয়ে নিহত সাকিবের র লাশ উদ্ধার করে পোস্ট মর্টেম রিপোর্টের জন্য পটুয়াখালী জেনারেল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান।
এ বিষয়ে সাকিবের বাবা কবির হোসেন জানান,মুঠোফোনে খবর পায় তাঁর ছেলে সাকিব আহত হয়েছে। এ খবর শুনে ঘটনাস্থলে গেলে ছেলে দ্বিখন্ডিত লাশ দেখে সন্তান হারিয়ে কান্নায় ভেঙ্গে পরেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ আক্তারুজ্জামান বলেন, নিহত যুকের দেহ থেকে মাথা বিছিন্ন হয়েছে সেতুর ওয়ালে ধাক্কা লেগে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু হবে। লাশ ময়রা তদন্তের পরে রিপোর্ট দেখে ব্যবস্থা নেয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:৫২:০৩   ১৮১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ