ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান

কাউখালীতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫


কাউখালীতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান

পিরোজপুর: কাউখালীতে মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এর ব্যবস্থাপনায় পিরোজপুর জেলা শিক্ষা অফিস ও কাউখালী উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে, ২০২২ ও ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমাননে অংশগ্রহণকারী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৩২ জন শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
জেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান।

এ সময় অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন, শিয়ালকাঠী দারুসুন্নত কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, পূর্ব আমরাজুরী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম চন্দ্র দাস, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ছাত্র অভিভাবক জাহিদুর রহমান ফিরোজ, বিপ্লব কর্মকার, শিক্ষার্থী ফাতেমা নাদিয়া প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব পালন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান। আলোচনা শেষে, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:০২:২০   ১০৯ বার পঠিত  |            







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ