ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৩০ জুলাই ২০২৫
প্রচ্ছদ » বরিশাল » দুমকিতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

দুমকিতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৩০ জুলাই ২০২৫


দুমকিতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পটুয়াখালী: মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে পারফরম্যান্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)-এর আওতায় দুমকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার ৩০ জুলাই সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ২০২২ ও ২০২৩ সালে এস,এস,সি ও এইচ,এস,সি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৪০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও দুমকি টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন এবং জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. আবু হানিফ উপস্থিত ছিলেন।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, অভিভাবক মো. আমির হোসেন, লেবুখালী হাবিবুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আস্রাফ, সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক মো.শহিদুল ইসলাম, দুমকি প্রেসক্লাবের সহ সভাপতি প্রভাষক মো. এবাদুল হক, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শুধু ভালো ফল করলেই হবে না, ভালো মানুষ হতে হবে। ভালোমানের বই বেশি বেশি পড়তে হবে, দক্ষতা অর্জন করে আন্তর্জাতিক মানের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৮:১৭   ১০৫ বার পঠিত  |