![]()
ঠাকুরগাঁও: পীরগঞ্জ সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষ্যে আলোচনা সভা ও চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজের পুরাতন বিজ্ঞান ভবনের হলরুমে ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক, এএসএম রেজানুল্লাহ সরকারের সভাপতিত্বে ও প্রভাষক খন্দকার আরশাদুল বারী’র সঞ্চলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, সহযোগী অধ্যাপক একরামুল হক, সহকারী অধ্যাপক আবু বক্কর সিদ্দীক, পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন ও সাবেক সভাপতি মেহের এলাহী ও শিক্ষার্থী আলমগীর হোসেন সৈকত প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে চলচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আফ/আর
বাংলাদেশ সময়: ১৯:৫৫:১৮ ৭৯ বার পঠিত | ● ● ঠাকুরগাঁও ● পীরগঞ্জ