ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » উত্তাল সমুদ্র, ৩ নম্বর সতর্কসংকেত

উত্তাল সমুদ্র, ৩ নম্বর সতর্কসংকেত


আঃ মজিদ খান, (পটুয়াখালী )
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫


উত্তাল সমুদ্র, ৩ নম্বর সতর্কসংকেত

পটুয়াখালীঃ সমুদ্র উত্তাল থাকায় তীরে ফিরতে শুরু করেছে সব মাছ ধরার ট্রলার। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে যে কোনো সময় ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যেতে পারে। ছোট বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে স্বাভাবিকের চেয়ে নদনদীর পানির উচ্চতা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

সমুদ্র উত্তাল থাকায় তীরে ফিরতে শুরু করেছে সকল মাছধরা ট্রলার। মাঝি শাহাবুদ্দিন বলেন, গত পরশুদিন সমুদ্রে গিয়েছিলাম, সমুদ্র উত্তাল থাকায় ভোররাতে ঘাটে ফিরে এসেছি। ২ লাখ ২০ হাজার টাকার ডিজেল, গ্যাস, মুদিবাজার কাঁচাবাজার নিয়ে সমুদ্রে গিয়েছি, এসে বিক্রি করেছি ৮০ হাজার টাকা, বাকি টাকা লস। জেলে খবির বলেন, ৫৮ দিনের নিষেধাজ্ঞার পরে সমুদ্রে ঠিকমতো ২ দিনের বেশি ফিশিং করতে পারিনি। দু-এক দিন পরপরই আবহাওয়া খারাপ হয়ে যায়। বারবার লোকসান হচ্ছে।

কাদের মাঝি বলেন, লাম্বা জালে এ বছর কিছু মাছ পেয়েছে, আমরা ছান্দি জালে তেমন মাছ পাইনি। বাজার সদায় করে সমুদ্রে যাই। বৈরী আবহাওয়ার কবলে পড়ে ঘাটে ফিরে আসি। বিগত বছরগুলোর চেয়ে এ বছর বারবার আবহাওয়া খারাপ হচ্ছে। আলীপুর মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি জলিল ঘরামী বলেন, বুধবার রাত থেকে সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। তাই মাছ ধরা অধিকাংশ ট্রলার তীরে ফিরে এসেছে, দু-একটি ট্রলার সমুদ্র রয়েছে তারাও বিকেলের মধ্যে ঘাটে ফিরে আসবে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে৷ এর প্রভাবে বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে, উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, এটি আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

আফ/আর

বাংলাদেশ সময়: ১৯:৫৩:০৮   ১৫৯ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ