![]()
কুড়িগ্রাম: রাজারহাটে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল মসজিদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার সাতটি ইউনিয়নের ২৮জন ডিলার মনোনীত হন।
বৃহস্পতিবার এ উন্মুক্ত লটারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মাসুদা বেগম ও রাজারহাট থানার অফিসার ইনচার্জ তছলিম উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন,“সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ডিলার নির্বাচনে আমরা বদ্ধপরিকর। আজকের লটারি সেটিরই প্রতিফলন।”
উল্লেখ্য,নির্বাচিত এসব ডিলার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সরকারের নির্ধারিত ভর্তুকিমূল্যে ইউনিয়ন পর্যায়ে খাদ্যসামগ্রী বিতরণ করবেন।
আফ/আর
বাংলাদেশ সময়: ২০:০৬:৪২ ৩৭১ বার পঠিত | ● কুড়িগ্রাম ● রাজারহাট