ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রাজশাহী » চাটমোহরে যুবদল নেতার নের্তৃত্বে ব্যাংকে হামলা-ভাঙচুর, ম্যানেজার আহত

চাটমোহরে যুবদল নেতার নের্তৃত্বে ব্যাংকে হামলা-ভাঙচুর, ম্যানেজার আহত


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫


চাটমোহরে যুবদল নেতার নের্তৃত্বে ব্যাংকে হামলা-ভাঙচুর, ম্যানেজার আহত


পাবনা:
চাটমোহরে ঋণ খেলাপী যুবদল নেতার বিরুদ্ধে মামলা করায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মীদের মারধর করে আহত ও ব্যাংক ভাংচুরের অভিযোগ উঠেছে লোকমান হোসেন নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার ফৈলজানা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত লোকমান হোসেন ফৈলজানা ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য। এদিকে শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়নকে গুরুতর আহত অবস্থায় পাশ^বর্তী আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বেশকিছুদিন আগে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখা থেকে ঋণ নেন ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য লোকমান হোসেন। সময়মতো ঋণ পরিশোধ না করায় ব্যাংকের নিয়মকানুন মেনে আদালতে ব্যাংক কর্তৃপক্ষ লোকমান হোসেনের নামে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি শুনে ক্ষিপ্ত হয়ে বেশকিছু লোকজনসহ বৃহস্পতিবার দুপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখায় গিয়ে হামলা করে অফিস ও টেবিলের গ্লাস ভাংচুর এবং শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান ও অনান্য কর্মচারীদের মারধর করে আহত করা হয়।

এ সময় ব্যাংকের মধ্যে আতংগ্রস্থ হয়ে লোকজন দ্বিগবিদ্বিক ছোটাছুটি শুরু করেন। পরে স্থানীয়রা এসে ব্যাংকের শাখা ব্যবস্থাপক শামসুজ্জামানকে উদ্ধার করে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সদস্যরা।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডিজিএম হেলাল উদ্দিন জানান, লোকমান হোসেনের নের্তৃত্বে ১৫/২০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ব্যাংক শাখায় প্রবেশ করে। এ সময় পূর্বের একটি কৃষি ঋণ সংক্রান্ত বিষয় ম্যানেজার শামসুজ্জামান নয়নের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হামলা করে ম্যানেজার ও অন্য কর্মচারীদের মারধর করে। এছাড়া ভাংচুর করা হয় ব্যাংকের ক্যাশ কাউন্টার ও আসবাবপত্র। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান এই কর্মকর্তা।

অভিযুক্ত লোকমান হোসেনের মোবাইলে বার বার ফোন দিলেও মোবাইল বন্ধ পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। ঘটনার পর তার ফোন বন্ধ রয়েছে।

লোকমান হোসেনের দলীয় পদবি নিশ্চিত করে উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন জানান, বিষয়টি শুনেছি এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথাও বলেছি। লোকমান হোসেন যদি অন্যায় করে থাকে তবে তার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ব্যাংক কর্তৃপক্ষকে আইনী সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ফৈলজানা শাখা ব্যবস্থাপক শামসুজ্জামান নয়ন জানান, ইউপি সদস্য লোকমান হোসেন ব্যাংকের ঋণখেলাপী। অনেক বছর পার হলেও তিনি ঋণ পরিশোধ করেননি। ৩ লাখ ৪১ হাজার টাকা আদায়ে আইনী প্রক্রিয়া শুরু করে ব্যাংক কর্তৃপক্ষ। এ খবরে লোকমান মেম্বার আজ দুপুরে (বৃহস্পতিবার) দলবল নিয়ে ব্যাংকে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও মারপিট করে। আমরা এখন আতঙ্কিত।

এ বিষয়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখনও (বিকেল সাড়ে ৫টা) পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ বিষয়ে থানায় মামলা হচ্ছে। ব্যাংক ম্যানেজার শামসুজ্জামান নয়ন মামলা করবেন। বিস্তারিত পরে জানাতে পারবো।

এন/ আর

বাংলাদেশ সময়: ২০:১৩:৫৯   ২৬৬ বার পঠিত  |         







রাজশাহী থেকে আরও...


মাথায় কাফনের কাপড় বেঁধে অস্ত্র হাতে সাবেক ছাত্রদল নেতার মহড়া
রাবি শিক্ষককে ৫ বছরের জন্য অব্যাহতি
মাদক ব্যবসায় প্রতিবাদ করায় যুবকে কুপিয়ে জখম
সুজানগরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
চাটমোহরে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন



আর্কাইভ