ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬
শিরোনাম
বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি! ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস সাধু বাবার আস্তানায় ধর্ষণের শিকার নারী টানা দ্বিতীয়বার ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি সালথার বাবলুর রহমান খান নবাবগঞ্জে অভ্যন্তরীণ বোরো সংগ্রহের উদ্বোধন বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক হলেন খোকন কলাপাড়ায় সৌদিপ্রবাসী নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » শিরোনাম » মধ্যনগর ইউনিয়ন পরিষদে সচিবের বিদায় ও বরণ অনুষ্ঠান

মধ্যনগর ইউনিয়ন পরিষদে সচিবের বিদায় ও বরণ অনুষ্ঠান


মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫


মধ্যনগর ইউনিয়ন পরিষদে সচিবের বিদায় ও বরণ অনুষ্ঠান

সুনামগঞ্জ: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদে এক হৃদয়ছোঁয়া বিদায় ও বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী ভারপ্রাপ্ত সচিব লিটন মিয়াকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে নবনিযুক্ত সচিব মোঃ শামীম আহম্মেদকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় ইউনিয়ন পরিষদ।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদ ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে ইউপি সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতেই বিদায়ী সচিব লিটন মিয়াকে পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, উত্তরীয় পরিয়ে এবং শুভেচ্ছা স্মারক উপহার দিয়ে সম্মাননা জানানো হয়। এ সময় পরিষদের চেয়ারম্যান তাঁর দক্ষতা, আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, লিটন মিয়া ছিলেন একজন দায়িত্বশীল, সৎ ও জনবান্ধব সচিব। ইউনিয়নবাসী তাঁর অবদান দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

পরে নবনিযুক্ত সচিব মোঃ শামীম আহম্মেদকে বরণ করে নেয় পরিষদের সদস্য ও কর্মকর্তারা। তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর কাছে ইউনিয়নের চলমান উন্নয়ন ও নাগরিক সেবার ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সকলে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদায়ী সচিব লিটন মিয়া তাঁর কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এবং সকলের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। নবাগত সচিব মোঃ শামীম আহম্মেদ বলেন, আমি সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে যেতে চাই। সকলে যেন সহযোগিতা ও দোয়া অব্যাহত রাখেন।

অনুষ্ঠান শেষে এক আবেগঘন পরিবেশে বিদায়ী ও নবাগত সচিবকে কেন্দ্র করে অংশগ্রহণকারীরা তাঁদের সঙ্গে স্মারক ছবি তোলেন। দিনটি ইউনিয়ন পরিষদের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হিসেবে যুক্ত হলো।

উল্লেখ্য, বিদায়ী ভারপ্রাপ্ত সচিব লিটন মিয়া চামরদানি ইউনিয়ন পরিষদের দায়িত্বে ছিলেন এবং অতিরিক্ত দায়িত্ব হিসেবে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে দায়িত্ব পালন করেন। বদলি জনিত কারণে তিনি পূর্বের কর্মস্থলে ফিরে যান। অন্যদিকে নবনিযুক্ত সচিব মোঃ শামীম আহম্মেদ বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদে দায়িত্ব পালন করছিলেন এবং সাম্প্রতিক বদলির ফলে নিয়মিত সচিব হিসেবে বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নে যোগদান করেন।

আফ/আর

বাংলাদেশ সময়: ২০:১৫:২৮   ১২৫ বার পঠিত  |   







শিরোনাম থেকে আরও...


বগা সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ে মন্ত্রীর সরেজমিন পরিদর্শন
উলিপুরে ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা
গোবিন্দাসী ৫ কোটি টাকার গরুর হাটের ইজারা মূল্য এখন অর্ধ কোটি!
ভেড়ামারায় ‘ভূমি সেবা মেলা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন
বানিয়াচংয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস



আর্কাইভ