![]()
ঢাকা: জয়পাড়া হাট-বাজারের জমি দখল নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের জনরোষের মুখে পড়েছেন এনসিপি নেতার বাবা হাসেম মোল্লা।
জানা যায়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলা প্রধান সমন্বয়ক মো: রাসেল আহমেদের বাবা, মো: হাসেম মোল্লা(৬৭)। শুক্রবার জুম্মা নামাজের পূর্বে উপজেলার জয়পাড়া বাজারে সরকারি জায়গা দখল করতে গিয়ে স্থানীয় ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে পড়েন।
জয়পাড়া বড় বাজার বনিক সমিতির ও পৌরসভা বিএনপির সভাপতি জানান,জুম্মা নামাজের পূর্বে উপজেলার জয়পাড়া হাট-বাজারের চলাচলের রাস্তার উপর ভ্রাম্যমান টিন-কাঠের দোকান তুলছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র কেন্দ্রীয় সংগঠক ও ঢাকা জেলা প্রধান সমন্বয়ক মো: রাসেল আহমেদের বাবা, মো: হাসেম মোল্লা(৬৭)।তিনি আমাদের বাজারের একজন নিয়মিত ব্যবসায়ী।
এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও নেতৃবৃন্দগন দোকান তুলতে বাঁধা দেন।একপর্যায়ে ব্যবসায়ীগনের প্রতিবাদকালে অভিযুক্ত হাসেম মোল্লা উত্তেজিত হয়ে বাজার কমিটিকে দেখে নেয়ার হুমকি দেন, যা স্থানীয় ব্যবসায়ীদের ক্ষিপ্ত করে তোলে। দাবি ওঠে তার দখলকৃত জায়গা থেকে অবিলম্বে স্থাপনা তুলে ফেলার। উত্তেজনা সৃষ্টি হলে অনেক ব্যবসায়ী জমির দখলকৃত অংশ থেকে স্থাপনা সরিয়ে ফেলেন স্থানীয়রা।
বিষয়টি জানতে পেরে বাজারের পরিচালনা কমিটির সদস্যসহ সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসি।
তিনি আরও বলেন,হাসেম মোল্লার দৃষ্টি সরকারি সম্পত্তির ওপর গত ৫ আগস্টের পর থেকেই।
এ বিষয়ে হাসেম মোল্লা দাবি করেছেন যে তিনি এই জমি রেকর্ডের মাধ্যমে কিনেছেন, কিন্তু মালিকানা প্রমাণের জন্য কোনো কাগজপত্র দেখতে পারেননি।
এ সম্পর্কে এনসিপি নেতা রাসেল আহমেদ বলেন, তিনি ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং তার বাবার জমির কাগজপত্র যাচাই করবেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫৪:২৩ ১৩৩ বার পঠিত | ● এনসিপি নেতা ● জমিদখল ● ঢাকা জেলা ● দোহার ● বাবা