ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে মিথ্যা অভিযোগকারীর বিচারের দাবি এলাকাবাসীর

লালমোহনে মিথ্যা অভিযোগকারীর বিচারের দাবি এলাকাবাসীর


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫


লালমোহনে মিথ্যা অভিযোগকারীর বিচারের দাবি এলাকাবাসীর

ভোলা: লালমোহন বদরপুর ইউনিয়নের যুবদলের দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক আব্বাস মোল্লার রাজনৈতিক কেরিয়ার নষ্ট করার জন্য এলাকার একটি স্বার্থান্বেষী মহল উঠে পড়ে লেগেছে। আব্বাস মোল্লা সাংবাদিকদের জানান, বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ঢাকায় সবজি বিক্রেতা আবুল হোসেন মিয়াকে আমি ভালো করে চিনিনা।

গত ২৪ সালের ২ নভেম্বর আবুল মিয়ার ছেলের বিয়ে বাড়ি থেকে ২০ হাজার টাকা চাঁদা নিয়েছি বলে অভিযোগ করে আবুল। প্রকৃত পক্ষে আমি এই ঘটনার কিছুই জানিনা।পরের দিন আবুল মিয়া বাড়িতে গিয়ে জানতে পারলাম আবুল এলাকায় থাকা অবস্থায় নাজিরপুরে একটি ইটের ব্রিকস ফিল্ডে চাকুরী করতেন সেই সুবাদে স্থানীয় নুর ইসলাম নামের এক ব্যক্তি থেকে ইট দেয়ার কথা বলে ৮৫ হাজার টাকা নেয় আবুল। পরে তিনি ইট না দিয়ে পালিয়ে ঢাকা চলে যাওয়ায় তার কাছ থেকে টাকা তোলতে পারে নাই নুর ইসলাম। এবিষয়টি বিএনপির নেতা ফিরোজ তালুকদার সমাধান করে দেয়েছে বলে শুনেছি।
তবে আবুল কেনো আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় ও অনলাইন মিথ্যা বানোয়াট বক্তব্য দিয়ে অপপ্রচার চালিয়ে আমার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করেছে,আমি তার সুষ্ঠ বিচারের দাবি জানাচ্ছি।

এ বিষয়ে সমাধানকারী ফিরোজ তালুকদারের নিকট জানতে চাইলে তিনি জানান আবুল মিয়া এলাকায় থাকতে নাজিরপুর এলাকায় মানিক ব্রিকস ফিল্ডে চাকরি করতেন।তখন নুর ইসলাম থেকে ৮৫ হাজার টাকা ইট দেওয়ার কথা বলে নিয়ে চাকরি ছেড়ে পালিয়ে ঢাকা যায়।

ঘটনার দিন নুর ইসলাম আবুলকে পেয়ে টাকার জন্য চাপ দেয় পরে আমরা গিয়ে সমাধান করে দেই, তখন আবুল ৬৫ হাজার টাকা পরে দিবে বলে সময় নিয়েছে।এবং ২০ হাজার টাকা নুরুল ইসলামের হাতে নগদ তুলে দেওয়ার ব্যবস্থা করি।তবে এটি কোন চাঁদাবাজির ঘটনা নয় এবং আব্বাস মোল্লা এই ঘটনার সাথে জড়িত নয়।
এবিষয়ে স্থানীয় এলাকাবাসী মো: আব্বাস উদ্দিন,রিপন, সজিব জমাদার ও দেলোয়ার হোসেন কাদেরসহ আরো অনেকেই আবুল মিয়া মিথ্যা অপবাদ ও অপপ্রচারের নিন্দা জানিয়েছেন এলাকাবাসী তারা আরো জানান প্রকৃত ঘটনার সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনা হোক।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৩:৩৩   ১৬৭ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ