ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ১ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় শহীদ রিজভীর কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীম

হাতিয়ায় শহীদ রিজভীর কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীম


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫


হাতিয়ায় শহীদ রিজভীর কবর জিয়ারত করলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামীম

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বিচ্ছিন্ন ইউনিয়ন হরনী ইউনিয়নের বয়ারচর ২৪ এর জুলাই আন্দোলনে নিহত শহীদ রিজভীর কবর জিয়ারত করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। শুক্রবার বিকেলে ১ নং হরণী ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে শহীদ রিজভীর স্বজনদের সাথে দেখা করে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, শহীদ রিজভীর পিতা মো: জামাল উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলা উদ্দিন রনি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুতফুল্লাহিল মজিদ নিশান, হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আকতারুজ্জামান দোলন, উপজেলা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব ফাহিম উদ্দিন পৌরসভা যুবদলের আহ্বায়ক মোমিন উল্ল্যাহ রাসেল সহ উপজেলা, পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম শহীদ রিজভীর উদ্যেশ্যে করা মসজিদে দোয়া ও মিলাদে অংশগ্রহণ করেন। পরে তিনি শহীদ রিজভীর পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি শহীদ রিজভীর পরিবারকে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া দলীয় নেতাকর্মীদের শহীদ রিজভীর পরিবারের খোঁজ খবর রাখার জন্য নির্দেশ দেন।
শহীদ মাহমুদুল হাসান রিজভী লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেক্টট্রিক্যাল ট্রেডের অষ্টম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি হাতিয়া উপজেলার চরকৈলাশ গ্রামের পৌরসভা ১ নং ওয়ার্ডের মো: জামাল উদ্দিনের ছেলে।
২০২৪ সালের ১৮ জুলাই নর্দান বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ ও ছাত্রলীগের হামলায় গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে তাকে হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের পূর্ব মোহাম্মদপুর গ্রামে নানার বাড়ির কবরস্থানে দাপন করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:২০:২৩   ১০৬ বার পঠিত  |