ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর মৃত্যুবাষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর মৃত্যুবাষিকী উপলক্ষে দোয়া মাহফিল


মু.মিজানুর রহমান বাদল,( মানিকগঞ্জ )
প্রকাশ: শুক্রবার, ১ আগস্ট ২০২৫


সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর মৃত্যুবাষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ঢাকা: মানিকগঞ্জ ও হরিরামপুর থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর মৃত্যুবাষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইরে দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ আগস্ট) বিকেলে সিংগাইর উপজেলঅ বিএনপির উদ্যোগে পৌর এলাকার দেওয়ান কমপ্লেক্সে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় দোয়া, মিলঅদ মাহফিল অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিংগাইর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহাবুবুর রহমান মিঠু। দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা নাজমুল হক। দোয়া মাহফিল ও মিলাদ অনুষ্ঠানে সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নু, বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন, সাবেক শিল্পমন্ত্রী শামসুল ইসলাম খান (নয়া মিয়া) ও সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত ডা: কেরামত আলীর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
এছাড়াও দোয়া ও মিলঅদ মাহফিলে বিএনপি’র প্রতিষ্ঠাতা, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, তার ছেলে আরাফাত রহমান কোকো’র আত্মার মাগফিরাত, সহধর্মিণী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্যলাভসহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করা হয়।
এসময় পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইয়া জয়, জেলা কৃষক দলের সহ-সভাপতি মো: মহসিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন, দপ্তর সম্পাদক আওয়াল শরীফ খোকন, প্রচার সম্পাদক ইলিয়াছ হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আশরাফুল আলম শ্যামল, যুগ্ম-সম্পাদক আতাউর রহমান আতা, রিপন উদ্দিন, সদস্য বেলায়েত হোসেন, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামাল হোসেন, জাকির হোসেন বেলায়েত, পৌর কৃষক দলের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক জাহাবুল ইসলাম ও উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক সাইদুর রহমান সাগরসহ উপজেলা, পৌর, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১৫:৫৫   ৭২ বার পঠিত  |         







ঢাকা থেকে আরও...


কালীগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
মধুখালীতে গাঁজাসহ ‘হাতকাটা রাজিব’ গ্রেপ্তার
সদরপুরে নারী দিবস উপলক্ষে আলোচনা সভা
দোহারে ইট ভাটায় পুড়ছে কৃষকের স্বপ্ন, কাটছে ফসলী জমি
ভূঞাপুরে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থীতা ঘোষণা করলেন সেলিনা



আর্কাইভ