ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে নিখোঁজের সাতদিন পর নারীর মরদেহ উদ্ধার

ঈশ্বরগঞ্জে নিখোঁজের সাতদিন পর নারীর মরদেহ উদ্ধার


ঈশ্বরগঞ্জ,(ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২ আগস্ট ২০২৫


ঈশ্বরগঞ্জে নিখোঁজের সাতদিন পর নারীর মরদেহ উদ্ধার

ময়মনসিংহ: ঈশ্বরগঞ্জে নিখোঁজের সাতদিন পর জহুরা খাতুন (৬২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) রাতে উপজেলার জাটিয়া ইউনিয়নের মাকড়ঝাপ গ্রামের কাঁচা মাটিয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

জহুরা খাতুন মাকড়ঝাপ গ্রামের রুস্তম আলী মাস্টারের স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং গত ২৬ জুলাই সকালে তিনি নিখোঁজ হন।

ঘটনার খবর পেয়ে গৌরীপুর সেনাবাহিনী ক্যাম্পের কমান্ডার, অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) এবং ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে যান।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এন/আর

বাংলাদেশ সময়: ২১:৫৭:২০   ২৪৮ বার পঠিত  |