ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ময়মনসিংহ » গঙ্গানগরে জমি সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন

গঙ্গানগরে জমি সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন


রেজাউল করিম,কলমাকান্দা (নেত্রকোনা)
প্রকাশ: শনিবার, ২ আগস্ট ২০২৫


গঙ্গানগরে জমি সংক্রান্ত বিরোধে সংবাদ সম্মেলন

নেত্রকোনা: কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের গঙ্গানগর মৌজায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা ও বানোয়াট অভিযোগে সামাজিকভাবে হেয় করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মুলগাঁও ও গঙ্গানগরের এলাকাবাসী।

শনিবার (০২ আগস্ট ২০২৫) বিকাল ৩ টার দিকে কলমাকান্দা প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মাসুদ পারভেজ। এ সময় তিনি জানান, গঙ্গানগর মৌজায় অবস্থিত ০.২৬ শতক জমি দীর্ঘদিন ধরে সাফকাওলা দলিলমূলে ভোগদখলে রয়েছেন তিনি, যিনি মুলগাঁও গ্রামের বাসিন্দা।

তিনি অভিযোগ করেন, উক্ত জমি নিয়ে স্থানীয় সোহাগ খাঁ গংদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধের প্রেক্ষিতে গত ৩১ জুলাই সোহাগ খাঁ গংদের পক্ষ থেকে একটি ব্যানার ব্যবহার করে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেখানে জমি সংক্রান্ত মূল বিষয়টিকে আড়াল করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাসুদ পারভেজসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগ তোলা হয়। পরবর্তীতে এসব অভিযোগ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হওয়ায় সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন তারা।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, মানববন্ধনের নামে জনসন্মুখে এই মিথ্যা প্রচার চালিয়ে একটি নিরীহ পক্ষকে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে। এ বিষয়ে বক্তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে মিথ্যা অভিযোগকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী মোঃ আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলম, মো. বাবুল মিয়া, মো. খায়রুল মিয়া ও এলাকার সচেতন মহল।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৫২:০৯   ১৯১ বার পঠিত  | ●   ●   ●







ময়মনসিংহ থেকে আরও...


● মুক্তাগাছায় ধানখেত থেকে উদ্ধার নিখোঁজ কিশোরীর মরদেহ
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর দাফন সিটি করপোরেশন কবরস্থানে
● ময়মনসিংহে গণপিটুনিতে নিহত মেহেদীর মরদেহ নিতে যাননি পরিবারের কেউ
● তারাকান্দায় তারা মিয়ার নেতৃত্বে ৭ নভেম্বর উপলক্ষে বিশাল র‌্যালী
● তারাকান্দায় প্রজেক্টরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন অনুষ্ঠান



আর্কাইভ