![]()
খুলনা: পাইকগাছা উপজেলার কপিলমুনির নগর শ্রীরামপুর গ্রামে অবস্থিত জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে আগামী বুধবার (৬ আগস্ট) বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
এ ক্যাম্পে চোখের যেকোনো দৃষ্টি সমস্যার ফ্রি চিকিৎসা, ছানি অপারেশন এবং ঔষধ বিতরণ করা হবে। সাইটসেভার্সের অর্থায়নে ব্র্যাক ও খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার ও নার্সদের সমন্বয়ে গঠিত ১২ সদস্যের মেডিকেল টিম রোগীদের চিকিৎসা ও ছানি রোগীদের বাছাই করবেন। নির্বাচিত রোগীদের পরবর্তীতে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে এবং অপারেশনের পর কালো চশমা ও ১ মাসের ওষুধ সরবরাহ করা হবে।
বুধবার(৬ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চলবে এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প। ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধান করবেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চেয়ারম্যান, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বিশেষজ্ঞ পরীক্ষক ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৪৬:০৮ ১৪৮ বার পঠিত | ● ক্যাম্প ● চক্ষু চিকিৎসা ● পাইকগাছা