ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

ভেড়ামারায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: রবিবার, ৩ আগস্ট ২০২৫


ভেড়ামারায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৫

কুষ্টিয়া: ভেড়ামারায় স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে। এসময় স্বামীকে মারধর করা হয়। গত শনিবার (২ আগস্ট) রাত ১১টার পর ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের পাশে ১২ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের পাশে ১২ মাইল এলাকায় ডিজে ফরিদা হোটেলে রান্নার কাজ করেন আরিফা (২৪) নামের এক গৃহবধূ। শনিবার (২ আগস্ট) রাত ১১টার পর কাজ শেষ করে স্বামী সোহেলের সঙ্গে ভ্যানে করে ভেড়ামারার কুঠিবাজার এ ফিরছিলেন। সেই সময় ১২ মাইল এলাকায় ৬/৭ জনের একটি দল তাদের গতি রোধ করে স্বামী সোহেলকে বেদম মারপিট করে। সেইসঙ্গে স্ত্রীকে সড়কের পাশে লিচু বাগানে নিয়ে ধর্ষণ করে।

সংবাদ পেয়ে রাতেই ভেড়ামারা থানা ও ডিবি পুলিশের বিশেষ আভিযানিক টিম রাতভর অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তাররা হলেন- ভেড়ামারার মসলেমপুর গ্রামের মৃত মোজাম্মেল প্রমানিকের ছেলে কালু প্রামানিক (৪৬), ষোল দাগ গ্রামের মোজাম্মেল শেখের ছেলে মুর্শিদ শেখ (৪৫), মৃত আকছেদ মন্ডলের ছেলে টিটু মন্ডল ওরফে টিপু (৪২), মৃত নবীর মন্ডলের ছেলে এজাজুল (৪২) এবং মৃত হাবিবুল সরদারের ছেলে ভ্যানচালক রুবেল আলী (২৪)।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার জানিয়েছেন, সংবাদ পেয়ে রাতেই ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এরপর অভিযান চালিয়ে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে আটক করে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৪০:২৩   ১৪২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ