ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৪ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » রংপুর » রাজারহাটের প্রবীণ পত্রিকা বিক্রেতা কালিপদ মোহন্তের মৃত্যু

রাজারহাটের প্রবীণ পত্রিকা বিক্রেতা কালিপদ মোহন্তের মৃত্যু


আসাদুজ্জামান আসাদ,রাজারহাট(কুড়িগ্রাম)
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট ২০২৫


রাজারহাটের প্রবীণ পত্রিকা বিক্রেতা কালিপদ মোহন্তের মৃত্যু

কুড়িগ্রাম: রাজারহাটের প্রবীণ পত্রিকা বিক্রেতা কালিপদ মোহন্ত মৃত্যুবরণ করেছেন। সোমবার দুপুরে তার মরদেহ পারিবারিকভাবে সমাধিস্থ করা হয়। এরআগে রবিবার দিবাগত রাতে তিনি তার নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার তালুক গ্রামের বাসিন্দা কালিপদ মোহন্ত (৭৩) দীর্ঘদিন যাবত ফুসফুস জনিত রোগে শয্যাশায়ী ছিলেন। কালিপদ মোহন্ত স্বাধীনতার পর ১৯৭৩ইং সনে ইত্তেফাক,দৈনিক সংবাদ ও আজাদি পত্রিকা দিয়ে পত্রিকা বিক্রির ব্যবসা শুরু করেন। ২০২২ইং পর্যন্ত তিনি এই পেশায় নিয়োজিত ছিলেন।
এছাড়া তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সক্রিয় সদস্য ছিলেন। শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে বিভিন্ন আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি। পেশায় পত্রিকা বিক্রেতা হলেও কালিপদ মোহন্ত মার্ক্স-লেলিনবাদ,কমরেড মণিসিংহ,সালমান রুশদীর স্যাটার্নিক ভার্সেস ও স্টিফেন হকিং সম্পর্কে ভালো জানতেন। মৃত কালিপদ মোহন্ত ১পুত্র,১কন্যা,১স্ত্রী আত্মীয় স্বজন,বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কালিপদ মোহন্তের মৃত্যুতে রাজারহাট প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মৃতের আত্মার শান্তি কামনা করছেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:২০:০১   ১২৯ বার পঠিত  |