ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নিজেকে নির্দোষ দাবি করে তাঁতীদল নেতার সংবাদ সম্মেলন

নিজেকে নির্দোষ দাবি করে তাঁতীদল নেতার সংবাদ সম্মেলন


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট ২০২৫


নিজেকে নির্দোষ দাবি করে তাঁতীদল নেতার সংবাদ সম্মেলন

নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নিজেকে নির্দোষ দাবি করে সংবাদ সম্মেলন করেন তাঁতীদলের সভাপতি মো. সৈকত। সোমবার রাত সাড়ে সাতটায় মুক্তিযোদ্ধা ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে সৈকত বলেন, গত ৩১ জুলাই আমার বাড়ী থেকে সন্ধীপ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে আটক করে হাতিয়া থানা পুলিশ। তাতে একটি মহল আমি তাকে আশ্রয় দিয়েছি বলে সোশাল মিডিয়াসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। কিন্তু উক্ত তথ্যটি সঠিক ছিল না।

তিনি কবে কিভাবে আমাদের বাড়ীতে পালিয়ে ছিলেন তার কিছুই আমার জানা নেই। তাকে আমি দেখিও নাই। আমি একজন ব্যবসায়ী এবং বেশিরভাগ সময়ে আমাকে বাজারেই থাকতে হয়। তাতে বাড়িতে কে আসলো কে গেলো তা আমার জানার সুযোগ ছিলোনা।
তিনি আরো বলেন, সন্ধীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমার বাবার চাচাতো বোনের জামাই। আমার বাবার চাচাতো ভাইদের পরিবারের সাথে আমাদের দীর্ঘদিন পারিবারিক ও রাজনৈতিক বিরোধ রয়েছে। এতে করে অনেকদিন তাদের পরিবারে আমাদের যাওয়া আসা বন্ধ।

আমি আওয়ামী লীগের এই নেতাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে কোন ধরনের সহযোগিতা করিনি। একটি মহল ষড়যন্ত্র করে আমার রাজনৈতিক অবস্থান নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। উক্ত সংবাদ সম্মেলনে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ এ সময় উপস্থিত ছিলেন হাতিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৮:০৩   ২৩১ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ