ঢাকা    বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় বিএনপি’র বিজয় র‌্যালী ও আলোচনা সভা

ডিমলায় বিএনপি’র বিজয় র‌্যালী ও আলোচনা সভা


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫


ডিমলায় বিএনপি’র বিজয় র‌্যালী ও আলোচনা সভা

নীলফামারী: ডিমলা উপজেলায় জুলাই ঐতিহাসিক গণঅভ্যুত্থান ও আওয়ামী ফ্যাসিবাদের পতন বর্ষপূর্তিতে বিএনপি’র বিজয় র‌্যালী সাবেক সংসদ সদস্য ও সাবেক জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নেতৃত্বে হাজারো নেতাকর্মীরা জনস্রোতে পরিনত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১১টায় ডিমলা উপজেলা বিএনপি’র আয়োজনে ডিমলা ইসলামিয়া কলেজ মাঠ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধন সড়ক প্রদক্ষিণ শেষে ডিমলা বিজয় চত্ত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
এসময় ডিমলা উপজেলা বিএপি’র সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, রংপুর বিভাগের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, ডিমলা উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও জেলা বিএনপি’র উপদেষ্টা অধ্যাপক রইসূল আলম চৌধুরী, উপদেষ্টা সেতেরা সুলতানা, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক বদিউজ্জামান রানা, সহসভাপতি আরিফ উল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপি’র সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, সদর উজেলা যুবদলের আহবায়ক সোহাগ খান লোহানী, যুগ্ন আহবায়ক আইয়ুব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর হোসেন, উপজেলা কৃষকদলের আহবায়ক নুর আলম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, ছাত্রদলের নেতা সেলিম ইসলাম সাগর , প্রিন্স লেমনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ ও স্থানীয় সাধারন জনগণ।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাগ্নে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, বিএনপির নেতা-কর্মীরা ১৭ বছর ধরে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে আসছে এবং তাদের আদর্শে অবিচল রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষার মানোন্নয়ন, নারীদের শিক্ষার প্রসার এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করবে। দেশের সকল নাগরিকেই সমান। ধর্ম যার যার রাষ্ট্র সবার। ফ্যাষ্টিট হাসিনা সরকার গত ১৭বছর দেশকে নরকে পরিনত করেছিল।মামলা হামলা করে আয়না ঘর তৈরি করে বিএনপি’র নেতাকর্মীদের অমানুষিক নির্যাতন করা হয়েছিলো। আমরা এসব জেন ভুলে না যাই।

এন/ এস

বাংলাদেশ সময়: ২১:৪৩:৪৯   ২৬৬ বার পঠিত  |