ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ

হাতিয়ায় গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫


হাতিয়ায় গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ

নোয়াখালী: হাতিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি দিবসে বিশাল শোডাউন করেছে হাতিয়া উপজেলা জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে দিবসটি উপলক্ষ্যে করা র‌্যালিতে ছিল হাজারো মানুষের উপস্থিতি। এটি দীর্ঘ দিন পর জামায়াতের হাতিয়া উপজেলায় অনুষ্ঠিত বড় শোডাউন।
র‌্যালিতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা জামায়াতের আমীর মাষ্টার বোরহানুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন মেশকাত, নোয়াখালী-৬ হাতিয়া আসনের জামায়াতের প্রার্থী এ্যডভোকেট শাহ মাহফুজুল হক, নায়েবে আমীর মাওলানা ইদ্রিস, হাতিয়া পৌর মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসির, পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলাম সহ উপজেলা পৌরসভা ইউনিয়নের ওয়ার্ড সমুহের নেতৃবৃন্দ।

র‌্যালিটি উপজেলার ওছখালি পুরাতন বাজার থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। এর আগে র‌্যালিতে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতা কর্মীরা পুরাতন বাজারে এসে মিলিত হন। এ সময় পায়ে হেটে, ছোট ছোট টমটম গাড়িতে করে ওছখালি বাজারে এসে একত্রিত হয়।
র‌্যালি শেষে পরিষদ জামে মসজিদের প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাষ্টার বোরহানুল ইসলাম, এ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসীর প্রমুখ।
এদিকে জামায়াতে এই র‌্যালি উপলক্ষে প্রস্তুতি ছিল চোখে পড়ার মত। গত দুদিন থেকে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন শাখা গিয়ে পথসভা করেন। তাতে দুরের কমীরা কিভাবে আসবেন তা নির্ধারণ করা হয়। তবে দুপুরের পর পরই জামায়াতের স্বেচ্ছাসেবকদের দায়িত্ব পালন করা কর্মীরা উপজেলা সদরের প্রধান সড়কের দু পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের সবার মাথায় ছিল জামায়াতের লোগো লেখা ফিতা লাগানো। এসব স্বেচ্ছাসেবকরাই রাস্তার যানজট নিরসন করে র‌্যালিটির পথ সুগম করে দেয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৩৫:২৭   ২৭০ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ