ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » ঢাকা » শ্বাশুরীর পরকিয়ায় বাধা দেয়ায় পুত্রবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

শ্বাশুরীর পরকিয়ায় বাধা দেয়ায় পুত্রবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ


আড়াইহাজার ( নারায়ণগঞ্জ ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫


শ্বাশুরীর পরকিয়ায় বাধা দেয়ায় পুত্রবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ


নারায়ণগঞ্জ:
আড়াইহাজারে আন্না আক্তার (২০) নামে এক প্রবাসীর স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ আগষ্ট) সকালে উপজেলার হাইজাদী ইউনিয়নের বল্লভদী এলাকায় থেকে ওই গৃহবধুর লাশ পুলিশ উদ্ধার করে। নিহত আন্না আক্তার নিহত আন্না আক্তার ওই এলাকার সৌদী প্রবাসী আরিফুল ইসলামের স্ত্রী ও উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকার রোমান মিয়ার কন্যা।
নিহতের মা কুলসুম আক্তার জানান, পাঁচ বছর আন্নার সাথে আরিফুল ইসলাম আরিফের বিবাহ হয়। বিয়ের পর সে শ্রমিক ভিসায় সৌদি চলে যায়। দুই বছর আগে ছুটিতে বাড়ী এসেছিলেন আরিফ। আন্নার শ্বশুর সুরুজ মিয়া ও কাতার প্রবাসে থাকেন। এই সুযোগে তার শ্বাশুড়ী হাসনারা আক্তার এবং চাচা শশুর ফিরোজ মিয়ার মধ্যে পরকিয়ার সম্পর্ক চলছিল। তাদের পরকিয়ায় বাধ সাধে পুত্রবধূ আন্না আক্তার।

এর জের ধরে সোমবার সন্ধ্যায় শ্বাশুরী হাসনারা বেগম, ননদ সনি আক্তার এবং চাচা শ্বশুর ফিরোজ মিয়ার সঙ্গে তার মেয়ে আন্নার সাথে তাদের বাকবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে তারা সবাই মিলে আন্নাকে পিটিয়ে হত্যা করে লাশ ঘরের মেঝেতে ফেলে রেখে তারা পালিয়ে যায়। আশপাশের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। আন্না আক্তারের ১১ মাসের একটি পুত্র সন্তান রয়েছে।
এদিকে পরকীয়া কারণে পুত্রবধুকে পিটিয়ে হত্যার করার বিষয়টি অস্বীঅকার করেন নিহতের শ্বাশুরী হাসনারা আক্তার। পুলিশ ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ না পেলেও পুত্রবধু আন্না আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে হাসনারা আক্তার দাবী করেন। তিনি বলেন, স্বামী সাথে মনমালিন্যের কারণে আন্না এ ঘটনা ঘটিয়েছেন।
আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফ উদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে মামলার প্রক্রিয়া চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:১২:৩০   ১২২ বার পঠিত  |