ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » দোহার-নবাবগঞ্জে নানা আয়োজনে গণঅভ্যুত্থান দিবস উপক্ষে দোয়া ও আলোচনা সভা

দোহার-নবাবগঞ্জে নানা আয়োজনে গণঅভ্যুত্থান দিবস উপক্ষে দোয়া ও আলোচনা সভা


মাহবুবুর রহমান টিপু, ( দোহার )
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫


দোহার-নবাবগঞ্জে নানা আয়োজনে গণঅভ্যুত্থান দিবস উপক্ষে দোয়া ও আলোচনা সভা

ঢাকা: দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সারা দেশের ন্যায় ’জুলাই গণঅভ্যুত্থান’ দিবস উদযাপনে বিএনপি,জামায়াত,এনসিপি-র বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) আজকের এই দিনে ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামীলীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে। তারই ধারাবাহিকতায় দিনটি উদযাপন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় সকাল থেকেই মিছিলে অংশ নেন বিএনপি,জামায়াত,এনসিপি-ও ও হেফাজত আন্দোলনসহ দলের নেতাকর্মীরা।

এ সময়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপনে সকালে জামায়াত ইসলামী, এনসিপির নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আয়োজনে বিজয় মিছিল বের করেন। পরবর্তীতে দুপুরে নবাবগঞ্জ উপজেলার পরিষদ থেকে উপজেলা বিএনপি’র আয়োজনে বিজয় মিছিল বের করা হয়।
পরে বিকাল ৩ টায় দোহার উপজেলা ও পৌরসভা বিএনপি’র আয়োজনে করম আলীমোড় এলাকায় আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা বিএনপি’র সভাপতি নজরুল ইসলম মেছের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খন্দকার আবু আশফাক। উপজেলা বিএনপির সাধারন-সম্পাদক মাসুদ পারভেজ এর সঞ্চালনায় বক্তব্য দেন পৌরসভা বিএনপির সভাপতি এস এম কুদ্দুস,সহ-সভাপতি নুরুল ইসলাম বেপারী, বিএনপি নেত্রী শামিমা রাহিম শিলা, ঢাকা জেলা যুবদলের আহবায়ক আবুল হাসেম, উপজেলা মৎস্যজীবি দলের আহবায়ক মো.রমজান মোল্লা প্রমুখ।
আলোচনা সভায় উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনে উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র‌্যালি নিয়ে আলোচনা সভায় মিলিত হতে থাকেন হাজারো নেতাকর্মিরা। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে বিজয় র‌্যালিটি উপজেলা ও পৌরশহরের প্রধান প্রধন সড়ক প্রদক্ষিন করে। এতে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:০৪:০৫   ২৩৯ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ