ঢাকা    বুধবার, ২০ মে ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৬ আগস্ট ২০২৫
প্রচ্ছদ » চট্রগ্রাম » গণঅভ্যুত্থান দিবসে নবীনগরে বিএনপির বিজয় মিছিল

গণঅভ্যুত্থান দিবসে নবীনগরে বিএনপির বিজয় মিছিল


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫


গণঅভ্যুত্থান দিবসে নবীনগরে বিএনপির বিজয় মিছিল

ব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলার বিএনপির তিনটি গ্রুপ আলাদা আলাদা ভাবে ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিজয় মিছিল বের করে। কেন্দ্রের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সারাদেশের ন্যয় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) নবীনগর বাস স্ট্যান্ড থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবীনগর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী প্রবীণ নেতা অ্যাডভোকেট এম. এ. মান্নান।

অপরদিকে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মোহাম্মদ জসিম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থ সম্পাদক নাজমুল হোসেন তাপসের নেতৃত্বে পৃথক দুটি মিছিল শহরের প্রধান প্রধান শহরের প্রদক্ষিণ করে।

উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট এম এ মান্নান গণঅভ্যুত্থানে সকল শহিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বলেন, তারেক রহমানের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি আধুনিক, কল্যাণমুখী ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।

মিছিলে আরো উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি এস.কে হেলাল, সহ-সভাপতি আ. রহিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মহিউদ্দিন আহমেদ মহিন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার প্রমূখ।

এদিকে গণঅভ্যুত্থানের ১ বছর পূর্তি উপলক্ষ্যে আনন্দ মিছিল শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল করিমের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী অন্যতম সদস্য তকদির হোসেন মো:- জসিম বলেন, ৫ই আগস্ট দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক দিন। এদিনে প্রমাণ হয়েছে জনগণের শক্তির কাছে অন্যায় পরাজিত হবেই। দুঃশাসনের অবসান ঘটিয়ে বিএনপির নেতৃত্বে একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে।

বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য রহমত উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃষক দলের যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম আমির, সাংবাদিক নেতা নুর আলম সরকার, নবীনগর উপজেলা মহিলা দলের সভাপতি লাইলা ইসলাম সমগ্র ইউনিয়ন সভাপতি বাইজিদ আহমেদ , লাউর ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ কাহার, বীরগাও ইউনিয়ন সভাপতি সেলিম খান প্রমূখ।

অন্যদিকে বিএনপি’র তাপস গ্রুপ বৈষম্য বিরোধী আন্দোলন ২০২৪ এর শহীদের স্মরণে আজ দুপুরে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও শহীদ পরিবারের প্রতি সম্মাননা প্রদান করে। জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া সম্মাননা উপহার সামগ্রী সভায় উপস্থিত ৫ জন শহীদ পরিবারের হাতে সদস্যদের মধ্যে তুলে দেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস।
এরপর বিকেলে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেয়র মাইনুউদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস্য আবু সায়েদ সহ শহীদ পরিবারের সদস্যরাসহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ প্রমূখ ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১২:২৪:১২   ৭৮ বার পঠিত  |