ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আগৈলঝাড়ার জনসভায় গিয়ে বিএনপি নেতার মৃত্যু

আগৈলঝাড়ার জনসভায় গিয়ে বিএনপি নেতার মৃত্যু


স্টাফ রিপোর্টার,( আগৈলঝাড়া )
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫


আগৈলঝাড়ার জনসভায় গিয়ে বিএনপি নেতার মৃত্যু

বরিশাল:  জুলাই গনঅভ্যুখান দিবস উপলক্ষে বিএনপি’র জনসভায় গিয়ে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক রাজিহার মাধ্যমিক বিদ্য্যালয়ের অফিসসহকারী মিরাজ ফকির হিটস্ট্রোক করে মৃত্যু হয়েছে। জুলাই গনঅভ্যুখান দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপনের গৌরনদীর জনসভায় যোগদানের উদ্যেশে নেতা-কর্মী নিয়ে বিএনপি নেতা মিরাজ ফকির গৌরনদীর জনসভায় যোগদান করেন। যাওয়ার কিছু সময় পরেই জনসভা চলাকালে হঠাৎ অসুস্থ্য হয়ে পরে বাকাল ইউনিয়ন বিএনপি’র যুগ্ন-আহবায়ক মিরাজ ফকির। এসময় সঙ্গীয় নেতা-কর্মীরা গুরুতর অবস্থায় তাকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আহমেদ ইত্তেখার মুনিম তাকে মৃত্যু ঘোষনা করেন।

চিকিৎসক ডা. আহমেদ ইত্তেখার মুনিম জানান গরমের কারনে হিটস্ট্রোক বা হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে। তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাতে তার বাকাল গ্রামের বাড়িতে ছুটে যান বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:৩১:০৭   ৩৩৫ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ
পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা
কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স
কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক
পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত



আর্কাইভ