ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » রাজাকারের ব্যবসা বাংলাদেশে চলবেনা: মাসুদ সাঈদী

রাজাকারের ব্যবসা বাংলাদেশে চলবেনা: মাসুদ সাঈদী


জেলা প্রতিনিধি ( পিরোজপুর )
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট ২০২৫


রাজাকারের ব্যবসা বাংলাদেশে চলবেনা: মাসুদ সাঈদী

বরিশাল: পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, আওয়ামী লীগ রাজাকারের ব্যবসা করতে করতে আমছালা সব হারিয়ে এখন ভারতে কিন্তু অবাক হয়ে লক্ষ্য করছি। আওয়ামী লীগের পথ ধরে এখন অনেকেই ওই রাজাকারের ব্যবসা শুরু করেছে। এতকাল রাজাকার ছিল না, এতকাল বন্ধু ছিল। এখন রাজাকার। তোমাদের এই ধান্দাবাজি আমরা বুঝি, ধান্দাবাজি করো না। রাজাকারের ব্যবসা বাংলাদেশে চলবে না। একদল রাজাকারের ব্যবসা করতে গিয়ে আমছালা হারিয়েছে। তোমরা কি হারাবা সেটা হিসাব কর।

মঙ্গলবার (০৫ আগস্ট) বেলা ১২টায় জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পতনের প্রথম বছর জাতীয় মুক্তি দিবস উপলক্ষ্যে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণের গণ মিছিল শেষে পিরোজপুর টাউন ক্লাব রোডে একটি সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাসুদ সাঈদী বলেন, আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। সুষ্ঠু নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ চাই। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্পষ্ট করে বলছি, প্রশাসন সুষ্ঠু একটি পরিবেশ তৈরি করে দেবে ভোটের জন্য। পক্ষপাতিত্ব করার জন্য আমাদের কোন অনুরোধ নেই। আমাদের একটাই অনুরোধ, মানুষ যেন নির্ভীঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে। নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি যেতে পারে, এমন একটা পরিবেশ আমরা চাই।

তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে নির্দোষ প্রমাণ করে আদালত মুক্তি দিয়েছে‌। এই নির্দোষ অর্ডারের মাধ্যমে প্রমাণ হয়েছে যে, আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের যে বিচার শুরু করেছিল, টোটাল বিচারটাই ছিল একটা নাটক। নাটক করে আমাদের নেতৃবৃন্দকে তারা হত্যা করেছে। মিথ্যা সাক্ষী এবং নাটকের বিনিময়ে যে বিচারক, যে উকিলেরা এই বিচার সাজিয়েছে, যে বিচারকেরা এই মামলার রায় দিয়েছে প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে। হাজারও খুনের অপরাধী খুনি শেখ হাসিনা।

জামায়াত নেতা বলেন, খুনি হাসিনার কোন মাফ হতে পারে না সুতরাং সরকারকে বলছি ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি আছে। এই চুক্তি এখনও বহাল আছে। সেই চুক্তির বলে খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ধরে আনুন। বাংলাদেশের সকল শহীদ সকল মজলুম পরিবারের সামনে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে খুনি হাসিনার ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া খুনি হাসিনার অন্য কোনো বিচার আমরা মানী না।

এর আগে, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ফাউন্ডেশন থেকে কয়েক হাজার নেতা কর্মী নিয়ে একটি গণ মিছিল শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে টাউন ক্লাব রোডে সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ, নায়েবে আমির আব্দুর রব, জেলা সেক্রেটারি অধ্যক্ষ মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক সহ জেলা জামায়াতের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ০:১৬:০৪   ৩২৫ বার পঠিত  | ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ